Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে অবশেষে স্বল্পমেয়াদি প্রস্তাব দিল বিরোধী রিপাবলিকানরা

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: October 11, 2013 | 9:52 PM

 

ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি সেবাখাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হওয়ার টানা ১০ দিন কাটার পর অবশেষে গত বৃহস্পতিবার রিপাবলিকানরা একটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। এর আগে দেশের সংকটের জন্য ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান সদস্যরা একে অপরকে দায়ী করে অভিযোগ তুলে আসছিল এক দল আরেক দলের বিরুদ্ধে। চলমান আর্থিক সংকট এড়াতে দেশটির রিপাবলিকান দল বৃহস্পতিবার শেষ বেলায় স্বল্পমেয়াদে মার্কিন সরকারের ঋণগ্রহণের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব নিয়ে তারা এখন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রাথমিক আলোচনার পর আরো বিস্তারিত আলোচনা করতে চান। আলোচনার আগে প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বোয়েনার বলেছেন, আমাদের প্রস্তাবের বিনিময়ে বাজেট নিয়ে চলমান মতবিরোধ কমাতে আরো আলোচনায় বসতে ওবামাে ক রাজি হতে হবে। বিবিসি অনলাইন, রয়টার্স 
অন্যদিকে  হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি জানান, রিপাবলিকানদের প্রস্তাবিত চুক্তিতে কোনো ধরনের শর্ত না থাকলে প্রেসিডেন্ট ওবামা হয়তো তাদের চুক্তিতে সই করবেন। কর্মকর্তারা বলছেন, আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঋণ গ্রহণের সীমা বাড়ানো না হলে আমেরিকা চরম সংকটে পড়বে। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাবিত স্বাস্থ্য সংস্কার কর্মসূচিতে  অর্থায়ন না করতে দেশটির নতুন বাজেট আটকে দিয়েছেন রিপাবলিকানরা। গত অর্থবছরের শেষদিন ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত কংগ্রেসে নতুন অর্থবছরের জন্য বরাদ্দ অনুমোদনের শেষ সময় ছিল। কিন্তু  অর্থ বরাদ্দ নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদের সমঝোতা না হওয়ায় দেশটির সাত লাখ সরকারি চাকরিজীবীর বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে। মহাকাশ  গবেষণা সংস্থা (নাসা), জাতীয় পার্ক, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা সংস্থার অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 
ওবামা কেয়ারের বাস্তবায়ন পিছিয়ে না দিলে বা ছাড় না দিলে বাজেট পাস করা হবে না বলে কঠোর অবস্থান নিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা। যদিও তারা কি করতে চান এ বিষয়টি পরিষ্কার নয়। গত ১ অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হলেও রিপাবিলকানদের অবস্থানের কারণে বাজেট পাস আটকে গেছে এবং সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান ক্রিস্টিন লিগার্ড হুঁশিয়ার করে বলেছেন, ওয়াশিংটন যদি আগামী দিনের ঋণের পরিমাণ বাড়াতে ব্যর্থ হয় তাহলে আমেরিকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্ব অর্থনীতিতে তা চরম প্রভাব ফেলবে। 
রিপাবলিকান পিটি সেশনস জানিয়েছেন, আমরা এখন একসঙ্গে কাজ করছি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তিনিসহ কয়েকজন রিপাবলিকান বৈঠক করেন। রিপাবলিকানদের উদ্যোগে স্বাগত জানিয়েছে ওবামা প্রশাসন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এরিক কানটর বলেন, এটা খুবই কার্যকরী। ভার্জিনিয়ার এ রিপাবলিকান আরো বলেন, আমরা অনেক আলোচনা করেছি। প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, ১ অক্টোবর শুরু হওয়া শাটডাউন অবসানে তারা হোয়াইট হাউসের সঙ্গে আরো আলোচনা চালিয়ে যাবেন। তবে দুই পক্ষ আলোচনা চালালেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় আসতে পারেনি।ইনকিলাব 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV