Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে শ্রমিক সরবরাহকারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা:অভিবাসীর সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: April 22, 2011 | 12:51 AM

ইউএসএনিউজ ডেস্ক: ভারত ও থাইল্যান্ড থেকে আসা কয়েক শ অভিবাসীর সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে শ্রমিক সরবরাহকারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে।যুক্তরাষ্ট্রে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট সরকারি সংস্থা দি ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি) বাদী হয়ে ওই মামলা করেছে।মামলায় দাবি করা হয়েছে, ওই শ্রমিকদের যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তা অত্যন্ত কম। তাদের ওয়ার্কিং ভিসায় যুক্তরাষ্ট্রে নেওয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ভিসা আইন লঙ্ঘন ও মানবপাচার করেছে বলে অভিযোগ করা হয়েছে। ইইওসির মতে, আমেরিকায় সবচেয়ে বড় মানবপাচারের ঘটনা এটি। মামলায় প্রতিষ্ঠানটির কাছে কয়েক মিলিয়ন (১০ লাখ এক মিলিয়ন) ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।ক্যালিফোর্নিয়াভিত্তিক শ্রমিক সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানটির নাম গ্লোবাল হরাইজনস ইনকরপোরেশন। কম্পানিটি থাইল্যান্ড থেকে ২০০ ও ভারত থেকে পাঁচ শতাধিক শ্রমিক নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে। ভারতীয় শ্রমিকদের মিসিসিপি ও টেঙ্াসের জাহাজনির্মাণ কারখানায় এবং থাই শ্রমিকদের ওয়াশিংটন ও হোয়াই অঙ্গরাজ্যের খামারে কাজ দেওয়া হয়। এসব শ্রমিকের ওপর অমানবিক আচরণের অভিযোগ রয়েছে।এজাহারে বলা হয়েছে, গ্লোবাল হরাইজনস শ্রমিকদের জন্য যে বাড়ির ব্যবস্থা করেছে তা বাসের অনুপযোগী। সেখানে রান্নার পর্যাপ্ত সুবিধা নেই। একটি ঘরে শ্রমিকদের ঠাসাঠাসি করে রাখা হয়েছে। তাদের মজুরি, খাদ্য ও বিশ্রামের জন্য যে সময় বরাদ্দ তা-ও অত্যন্ত কম। শ্রমিকদের যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রে ভিসা আইন লঙ্ঘন করা হয়েছে। এদের অনেককে কাজ থেকে বরখাস্ত, বিতাড়ন এমনকি শারীরিক নির্যাতনও করা হয়েছে।কমিশন জানায়, ওই শ্রমিকদের ঘণ্টায় সাড়ে আট থেকে সাড়ে ৯ ডলার করে মজুরি দেওয়া হয়। তবে বহু শ্রমিককে নিয়োগ পাওয়ার জন্য ২৫ হাজার ডলারেরও বেশি অর্থ প্রদান করতে হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে। এ কাজ করতে গিয়ে অনেক শ্রমিককে উচ্চ হারে ঋণ করতে হয়েছে। সব মিলিয়ে শ্রমিকদের আয় আসলে শূন্যের কোঠায়।ইইওসির লস অ্যাঞ্জেলেস শাখার পরিচালক ওলোফিয়াস পেরি গত বুধবার বলেন, যুক্তরাষ্ট্রে যখন কাজ করবে তখন বিদেশি শ্রমিকদেরও মার্কিন নাগরিকদের সমান মর্যাদা দিতে হবে। তাঁদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবার কোনো কারণ নেই। গ্লোবাল হরাইজনসের প্রধান মরডেচাই অরিয়ানের এক আইনজীবী জানান, থাইল্যান্ডে থাকতে যে মজুরি শ্রমিকরা পেতেন তারচেয়ে অনেক বেশি তাঁদের দেওয়া হচ্ছে। তাঁদের বাসস্থান নিয়ে অভিযোগও ভিত্তিহীন। ওরিয়ানকে গত বছর পুলিশ গ্রেপ্তার করে এবং তাঁর বিরুদ্ধে ফেডারেল আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ মামলা করা হয়। সূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV