Thursday, 30 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Urges Congress to Strengthen Oversight of Cryptocurrency Companies to Stop Scams Dr. Mostofa Sarwar Awarded BILS Literary Award 2026 at 4th Rockland Retreat & Book Fair in New York Federal Judge Blocks Just Cause Rights for NYC Uber & Lyft Drivers in Misguided, Wrong, Extreme Pro-Corporation Decision নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা অনুষ্ঠিত কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত New York Attorney General James and Governor Hochul Release Final SAFE for Kids Act Rules to Protect Children Online UMMAH NY Assembly Dinner Convenes Muslim Leaders and Partner Organizations for discussion on Advancing Masjid Capacity, Security, and Community Collaboration যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হলেন মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ এর আত্ম প্রকাশ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হলেন মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: July 29, 2026 | 8:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ পদে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান এটর্নী মঈন চৌধুরী। কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।
১৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ২৭ জুলাই নিশ্চিত করেন সিলেটের সন্তান এটর্নী মঈন চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি-আমেরিকান এটর্নী হিসেবে পরিচিত।
ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে এটর্নী মঈন চৌধুরী কুইন্স ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরা এবং স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা রাখবেন।
এ দায়িত্বের আওতায় তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস সদস্যসহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবেন। এছাড়া নীতিনির্ধারকদের কাছে কমিউনিটির প্রয়োজন ও প্রত্যাশা তুলে ধরা, জনকল্যাণমূলক আইন প্রণয়নের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং বিচার বিভাগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের পক্ষে সমর্থন জানানোতেও ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV