Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি ঘরে ঘরে

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: October 7, 2016 | 9:29 AM

নিউইয়র্ক : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ। দুর্গতনাশিনী দশভুজা দেবীর বোধনের আমেজ এখন সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে।
শনিবার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধনের মধ্যদিয়ে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে যুক্তরাষ্ট্রের পূজামন্ডপগুলো।
শনিবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দেবীপক্ষ। রোববার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) আসবেন। আর দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে।
সংশ্লিষ্টরা বলেন, মন্ডপে মন্ডপে প্রতিমার সাজ শেষ হয়েছে। ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবর তিথি ও বিধি অনুযায়ী নিউইর্য়কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক, ইনক এর সভাপতি রমাকান্ত বিশ্বাস ও সাধারন সম্পাদক সুবল দেবনাথ এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন আগামী শনিবার ৮ই অক্টোবর হতে মঙ্গলবার ১১ই অক্টোবর পর্যন্ত পূর্ণ তিথি অনুযায়ী র্শ্রী শ্রী দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে উডসাইডের গুলশান ট্যারেসে। পুজোয় পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করবেন জগৎজোতি সান্যাল। উক্ত মাতৃ বন্ধনায় অংশ গ্রহন করার জন্য সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রন জানিয়েছেন।
বাংলাদেশ বেদান্ত সোসাইটি : এবার নিউইয়র্কে বড় পরিসরে সার্বজনীন শারদীয় দুর্গােৎসবের আয়োজন করছে বাংলাদেশ বেদান্ত সোসাইটি। আগামী ৯ ও ১০ অক্টোবর রোব এবং সোমবার উডসাইডের কুইন্স প্যালেসের পূজা মন্ডপে চলবে দুর্গােৎসব। এতে থাকছে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত সঙ্গীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনা থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায়। রোববার ৯ অক্টোবর উদ্বােধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিষদ নিবেদিত গিরীনন্দিনী, সোমবার ১০ অক্টোবর উদ্বােধনী অনুষ্ঠানে রঞ্জনী নিবেদিত দুর্গতি নাশিনী উপস্থাপিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬ টায় শ্রী নীলকমল ভৌমিক নিবেদন করবেন শ্রী শ্রী চন্ডী পাঠ থাকবে।
সাংস্কতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, শিল্পী কৃষ্ণা তিথি, তনিমা হাদী, শাহ মাহবুব, মৌগন্ধা, রোকসানা মির্জা, শতরুপা এবং ইন্ডিয়ান আইডল ভয়েস অব সেভেন সিস্টারস দেবারতি। অনুষ্ঠান উপস্থাপনা করবেন নর্থ আমেরিকার জনপ্র্রিয় প্রােগ্রাম উপস্থাপক ও টিবিএন ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার নিম্মি। অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল স্টেট ইনভেস্টর ও সংস্কৃতসেবী আনোয়ার হােসেন।
বাংলাদেশ বেদান্ত সোসাইটির সার্বজনীন শারদীয় দুর্গােৎসব কমিটির সভাপতি করা হয়েছে অাশীষ রায় এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রীনা সাহাকে।
রীনা সাহা বলেন, সাবর্জনীন শারদীয় উৎসবকে সাবর্জনীন করতে জোর প্রচেষ্টা চলছে। আমাদের কাজ প্রায় গুচিয়ে এনেছি। প্রবাসে থেকে যাতে উৎসব আর ধর্মীয় আচারের কোন কমতি না হয় সে কথা মাথায় রেখে আগানো হচ্ছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন : আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত জ্যামাইকার ১০৪-১৪ লিভারপুল ষ্ট্রিটে মহামায়া মন্দিরে সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করেছে আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন।
হরিচাঁদ-গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন ইন্ক : আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাউথ রিচমন্ড হিলের ৯৭-১৯ ১২৭ স্ট্রিটে শ্রী শ্রী হরি মন্দিরে সার্বজনীন শারদীয় দূর্গোৎসরেব আয়োজন করেছে হরিচাঁদ -গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইন্ক। দায়িত্বপ্রাপ্ত সেবক মতুয়া শ্রী সমীর মন্ডল ও মতুয়া শিখা রানী ঠাকুর সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রন জানিয়েছেন।
সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ : সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ ইউএসএ,ইন্ক আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত উডসাইডের ৩৪-৬৩,৫৬ ষ্ট্রীটের দিব্যধাম সেবাশ্রম মন্দিরে সার্বজনীন শারদীয় দূর্গোৎসরেব আয়োজন করেছে। সভাপতি শ্রী প্রবীর কুমার রায় ও সাধারণ সম্পাদক শ্রী প্রভাষ চন্দ্র মন্ডল সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রন জানিয়েছেন।
ওঁম শক্তি মন্দির : আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত উড সাইডের ৪০-৩০ ৭২ ষ্ট্রীটে ওঁম শক্তি মন্দির শারদীয় দূর্গোৎসরেব আয়োজন করেছে। অসীম দে শংকর, গৌরাঙ্গ রায়,স্বপন কুন্ডু ও স্বরুপ সাহা পূজায় সকল ভক্তবৃন্দকে আমন্ত্রন জানিয়েছে।
জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন : আগামী ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী জ্যাকসন হাইটসের ৭২-১১ রুজভেল্ট এভিনিউয়ের নান্দুসে জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন শারদীয় দূগোৎসবের আয়োজন করেছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ : বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নিউইর্য়ক ইন্ক আগামী ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী উডসাইডের ৫৯-১৫,৩৭ এভিনিউয়ের গুলশান টেরেস্’-এ শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজার আয়োজন করেছে। সভাপতি শ্রী রমাকান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী সুবল দেবনাথ সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রন জানিয়েছেন।
শ্রী শ্রী রাধা মধাব মন্দির : আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী ব্রুকলিনের ২০৬ ইষ্ট ৯ ষ্ট্রীটের শ্রী শ্রী রাধা মধাব মন্দিরে শারদীয় দূগোৎসব হবে।
উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ : আগামী ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী জ্যামাইকার ১৫০-২৬ হিলসাইড এভিনিউয়ের বাবা বালক নাথ মন্দিরে সার্বজনীন শারদীয় দূগোৎসবের আয়েজন করেছে উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ। সংগঠনের আহ্বায়ক শ্রী লিটন নাথ ও যুগ্ম আহ্বায়ক সুকেশ রায়, জয়দেব পাল, বিপ্লব পাল, কনক কে কুন্ডু ও তপন সরকার সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রন জানিয়েছেন।
বাংলাদেশ পূজা পূজা সমিতি : আগামী ১৫ ও ১৬ অক্টোবর শনিবার ও রবিবার সানি সাইডের ৪১ -২০ কুইন্স ব্লুলেবাডের সানি সাইড কমিউনিটি হলে বাংলাদেশ পূজা সমিতি অব নিউইর্য়ক,ইনক ২৭ তম শারদীয় দূর্গোৎসরে আয়োজন করেছে। সংগঠনের অমিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক টিটু দত্ত সকল ভক্তবৃন্দকে পূজায় আমন্ত্রন জানিয়েছেন।
রাধাকৃষ্ণ সেবক সংঘ : আগামী ১৫ ও ১৬ অক্টোবর শনিবার ও রবিবার ব্রঙ্কস সেন্ট রেমন্ড এভিনিউয়ের পিএস ১০৬-এ সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করেছে রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ ইনক।
পূজা শুরুর প্রথম দিনে দেবী দুর্গার ষষ্ঠীপূজা। এই পূজার অংশ হিসেবে সকালে রয়েছে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। আগামী সোমবার উৎসবের পঞ্চম দিনে বিজয়া দশমীতে পূজার সমাপ্তি এবং প্রতিমা বিসর্জন হবে। এবার দেবীর আগমন ঘটেছে দোলায়। দেবীর গমন হবে গজে চড়ে।
দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব। শুরু হয় দেবীপক্ষে, শুরুর পর্বেও নাম ‘মহালয়া’, মহালয়াতে দেবী দুর্গাকে পিত্রালয়ে আবাহন জানানো হয়। মহালয়ার পরের দিন দ্বিতীয়া, এভাবেই তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। এ দশ দিনের মধ্যে মহালয়া এবং সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং দশমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকরা দেবীর বোধন, আবাহন, পুষ্পাঞ্জলি, আরতী, চন্ডিপাঠ, বির্সজন, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV