Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ের সিদ্ধান্ত কাল

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: November 29, 2012 | 5:04 PM

অনলাইন ডেস্ক : সমকামী বিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র পড়েছে এক মহা সমস্যায়। যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে যখন জনপ্রিয়তা পাচ্ছে, তখন এর লাগাম টানা সম্ভব হবে কি না তা নির্ভর করছে আদালতের ওপর। যুক্তরাষ্ট্রের বিয়ের আইন অনুযায়ী একজন পুরুষ ও নারীর মধ্যেই কেবল বিয়ে হতে পারে। সমকামী বিয়ের বিষয়টি কীভাবে মীমাংসা করা যায়, তা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট আগামীকাল শুক্রবার সিদ্ধান্ত দেবেন। এএফপির খবরে বলা হয়, ১৯৯৬ সালের ডিফেন্স অব ম্যারেজ অ্যাক্ট নিয়ে আদালতের রায়ের অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। বারাক ওবামার প্রশাসন সমকামী বিয়ের বৈধতা দেওয়ার পক্ষে। ওবামার প্রশাসন এ আইনে পরিবর্তন চাইছে। তবে রক্ষণশীলেরা আইনটি পরিবর্তনের পক্ষে নয়। তারা এ আইনের পক্ষে সাংবিধানিক স্বীকৃতি চায়। তবে সমকামী বিয়ের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার তার ভার পুরোপুরি সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, সমকামী বিয়ের বৈধতা দেওয়া হবে কি না, এটি এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সমকামী বিয়ে মেনে নেওয়া হয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে নয়টিসহ ওয়াশিংটন ডিসিতেও এখন সমকামী বিষয়টি বৈধ। বিখ্যাত জরিপকারী প্রতিষ্ঠান পিউ রিসার্চের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ের পক্ষে সমর্থন রয়েছে ৪৮ শতাংশ মানুষের। চার বছর আগের চেয়ে এই হার ৯ শতাংশ বেড়েছে। গত চার বছরে সমকামী বিয়ের পক্ষে মত পাল্টেছেন এমন ব্যক্তিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নাম। ২০০৮ সালে নির্বাচনী প্রচারণার সময় বারাক ওবামা সমকামী বিয়ের বিপক্ষে অবস্থান নিলেও এবারের নির্বাচনের আগে তিনি সমকামী বিয়ের পক্ষে অবস্থান নেন। কাল সুপ্রিম কোর্টের বিচারকেরা সমকামী বিয়েসংক্রান্ত আটটি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে একটি বা দুটি প্রস্তাবকে আইন হিসেবে গণ্য করা হতে পারে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV