যুক্তরাষ্ট্রে সম্মুখযুদ্ধে অংশ নিতে পারবে নারীরা
ডেস্ক: যুক্তরাষ্ট্রে সম্মুখ সমরে নারী সেনাদের অংশগ্রহণে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিচ্ছে পেন্টাগন। ১৯৯৪ সালে একটি আইনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। এ পদক্ষেপ নেয়া হলে যুদ্ধে সামনের সারিতে ও এলিট কমান্ডো হিসেবে অংশ নেয়ার ক্ষেত্রে কয়েক লাখ নারীর পথ সুগম হয়ে যাবে। আনুমানিক এক পরিসংখ্যানে বলা হচ্ছে, ২ লাখ ৩০ হাজারেরও বেশি নারী সম্মুখ সমরে অংশ নিতে পারবেন। প্রাথমিকভাবে পদাতিক বাহিনীতেই তারা অধিকাংশ সুযোগ পাবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে ২০১৬ সাল পর্যন্ত সেনাবাহিনী যে কোন সুনির্দিষ্ট পদ নারীদের জন্য বন্ধ রাখার অগ্রাধিকার পাচ্ছে। আজ এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবে পেন্টাগন। ইরাক ও আফগান যুদ্ধে মার্কিন নারী সেনা কর্মচারীরা চিকিৎসক, মিলিটারি পুলিশ ও তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সম্মুখযুদ্ধে অংশ নিতে পারেননি তারা। ২০১২ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, ওই যুদ্ধসমূহে ৮০০ জনেরও বেশি নারী সেনা আহত হয়েছেন। নিহত হয়েছেন কমপক্ষে ১৩০ জন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের ১৪ শতাংশ নারী।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests