Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সরকারের ঋণ ২১ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: March 18, 2018 | 10:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে সরকারের ঋণ দাঁড়িয়েছে ২১ ট্রিলিয়ন ডলার। বিশ্বের নেতৃস্থানীয় ঋণদাতা দেশ মার্কিন সরকারের এত বিপুল পরিমাণ ঋণ সন্দেহজনক মাইলফলক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই প্রথমবারের মত মার্কিন সরকারের ঋণ ২১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত ৬ মাস আগে এ ঋণ ছিল ২০ ট্রিলিয়ন ডলার। সরকারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানিয়েছে রুশ মিডিয়া স্পুটনিক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বাণিজ্য মন্ত্রী পিটার পিটারসন সরকারের এত বিপুল পরিমান ঋণ সম্পর্কে বলেছেন, এটি কেবল শুরু মাত্র। মাত্র ৬ মাসে সরকারের ঋণ আরো ১ ট্রিলিয়ন বৃদ্ধিকে তিনি দুভ্যাগ্য হিসেবে অভিহিত করে বলেন, দায়িত্বহীনভাবে ট্রাম্প প্রশাসনের কর কাঠামো বিন্যস্ত করাই এর মূল কারণ। সরকারের খরচ বৃদ্ধিরও সমালোচনা করে তিনি বলেন, এটি অনিশ্চিত বিয়োগগাঁথা ছাড়া আর কিছুই নয়।
এদিকে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ জানিয়েছে ভোক্তাদের ক্রেডিট কার্ড ঋণ দাঁড়িয়েছে ১২.৭৩ ট্রিলিয়ন ডলার। মার্কিন নাগরিকদের জীবন যাপন মান উন্নত করতে বিভিন্ন ধরনের বন্ধকী ও গাড়ি ক্রয়ে ঋণ এর মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঋণের সীমায় স্থগিতাদেশ দিয়ে গত ফেব্রুয়ারি মাসে একটি চিঠিতে স্বাক্ষর করেন। এর ফলে সীমাহীন ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকার আগামী বছরের পহেলা মার্চ পর্যন্ত সুযোগ পাচ্ছেন।
এছাড়া গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বাজেটে ঘাটতির পরিমাণ ২১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। যা এর আগের বছরে একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV