যুক্তরাষ্ট্রে সর্বকনিষ্ঠ, দক্ষিণ ক্যারোলিনার প্রথম নারী গভর্নর নিকি হ্যালি
ইউএসএনিউজ ডেস্ক: দক্ষিণ ক্যারোলিনার প্রথম নারী গভর্নর হিসেবে শপথ নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নম্রতা নিকি র্যাল্ডওয়া হ্যালি (৩৮)। দক্ষিণ ক্যারোলিনার ইতিহাসে তিনিই হচ্ছেন প্রথম নারী গভর্নর। একই সঙ্গে তিনি আরেকটি রেকর্ড গড়ছেন। তাহলো- এর মাধ্যমে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী গভর্নর হতে যাচ্ছেন। আগামীকাল তাকে গভর্নর হিসেবে শপথ পড়ানোর কথা। এর মধ্য দিয়ে তিনি আরেক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গভর্নর ববি জিন্দালের স্থলাভিষিক্ত হবেন। হ্যালির আগে সবচেয়ে কম বয়সে গভর্নরের রেকর্ড ছিল এই ববি জিন্দালের দখলে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে আরও বলা হয়, নম্রতা নিকি র্যাল্ডওয়া হ্যালি বেশি পরিচিত নিকি হ্যালি নামে। তিনি পাঞ্জাবের অভিবাসী শিখ সমপ্রদায়ের মা-বাবার সন্তান। গত ৩রা নভেম্বর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান দলের টিকিটে ডেমোক্রেট দলের প্রার্থীকে পরাজিত করেন। নিকি হ্যালি নিজেই দাবি করেছেন- দক্ষিণ ক্যারোলিনার সামনে নতুন একটি অধ্যায় সূচিত হতে যাচ্ছে। তাতে নানা ধর্মের, নানা বর্ণের মানুষের সম্পৃক্ততা থাকবে। এরই মধ্যে তিনি দক্ষিণ ক্যারোলিনার স্বাস্থ্য ও জনসেবা বিভাগের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ববি জিন্দালের ঘনিষ্ঠ এক সহযোগী টনি কেককে। আগামীকাল হ্যালি শপথ নিয়ে নতুন যাত্রা শুরু করবেন। এজন্য আজ তিনি উদযাপন করবেন ‘ফ্যামিলি ফান নাইট’। রাতে মজা করা শেষে পরদিনই শপথ নেবেন। রাজ্য গভর্নরের দায়িত্ব নেয়ার পর নিকি হ্যালির কাছে রয়েছে অধিবাসীদের বড় প্রত্যাশা। শপথ নেয়ার সময়ই তাকে বলতে হবে তিনি দক্ষিণ ক্যারোলিনাকে কোন পথে পরিচালিত করতে চান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল