Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সেনসাসে চাকরির সুযোগ : ঘন্টায় ২৫ ডলার বেতনে লোক নিয়োগ করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: December 20, 2019 | 5:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সেনসাসে অংশ নিয়ে নিজের এবং কমিউনিটির হিস্যা আদায়ের পার্ট হতে বলা হয়েছে সকলকে। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ফউমা ইনোভেটিভ কন্সাল্টিং গ্রæপের অফিসে সেনসাস ব্যুরোর উদ্যোগে এক কর্মশালায় স্টেট সিনেটর জন ল্যু, স্টেট এ্যাসেম্বলীউম্যান ক্যাটালিনা ক্রুজ, সিটি কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রোমসহ কর্মকর্তারা নির্ভয়ে সেনসাসে অংশগ্রহণের আহবান জানিয়েছেন। সেনসাসে প্রদত্ত কোন তথ্যই ইমিগ্রেশনে শেয়ার করা হয় না বলেও তারা নিশ্চিত করেন।

এ সময় প্রদত্ত বক্তব্যে কমিউনিটি লিডার মাজেদা এ উদ্দিন এবং ফাহাদ সোলায়মান উল্লেখ করেছেন, সেনসাসের ফরম পূরণের জন্যে ঘন্টায় ২৫ ডলার বেতনে লোক নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যেন অবিলম্বে সেনসাস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। টেলিফোন এবং বাসায় গিয়ে এসব ফরম পূরণে সহায়তা দিতে হবে নিজ ভাষার মানুষকে। এ কাজে বিশেষ পারদর্শিতা প্রদর্শনে সক্ষমরা পরবর্তীতে সেনসাস ডিপার্টমেন্টে স্থায়ীভাবে চাকরির সুযোগও পেয়ে থাকেন।

১০ বছর অন্তর সেনসাস অনুষ্ঠিত হয় ফেডারেল সুযোগ-সুবিধা নির্দ্ধারণের পাশাপাশি নির্বাচনী এলাকা পুননির্দ্ধারণকল্পে। তাই সকলেই যদি সেনসাসে অংশ নেন তাহলে চিকিৎসা সুবিধা থেকে যোগাযোগ, পরিবেশ, শিক্ষা, কর্মসংস্থান সকল পর্যায়ে তহবিল বরাদ্দ যথাযথভাবে পাওয়া যাবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা এসময় আরো উল্লেখ করেন যে, ইমিগ্রেশনের স্ট্যাটাস না থাকলেও সেনসাসে অংশ নিতে হবে। কারণ, যাদের গ্রীণকার্ড নেই তাদের চিকিৎসা-ব্যবস্থাও রয়েছে হাসপাতালসমূহে। বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানীও কার্ড ইস্যু করে অবৈধভাবে বসবাসরতদের জন্যে। এই সুযোগ অব্যাহত রাখতে সেনসাসে অংশগ্রহণের বিকল্প নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV