যুক্তরাষ্ট্রে সেলফোন-ওয়াইফাই রেডিয়েশনে জন্মহার হ্রাস : সমীক্ষা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক সমীক্ষা জানিয়েছে সেলফোন-ওয়াইফাই রেডিয়েশনে কাঙ্খিত জনসংখ্যার তুলনায় জন্মহার আশঙ্কাজনকহারে হ্রাস পেয়েছে। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিক্স’এর এ জরিপ এধরনের জন্মহার হ্রাসের অন্যতম কারণ হিসেবে সেলফোন ও ওয়াইফাইট রেডিয়েশনকে দায়ী করেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে জন্মহার রেকর্ড পরিমানে কমে তিনদশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছে যায়। ওই বছর যুক্তরাষ্ট্রে ৩৮ লাখ ৫৩ হাজার ৪৭২ জন শিশু জন্ম নেয়। অথচ ২০০৭ সালে শিশু জন্মগ্রহনের সংখ্যা ছিল ৪ কোটি ৩১ লাখ ৬ হাজার ২৩৩ জন।
আমেরিকান পাবলিক হেলথ এ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড. জর্জেস বেঞ্জামিন বলছেন, তরুণ মার্কিনীরা সন্তান চায় না কারণ তা ব্যয়বহুল। সিডিসি নামে আরেক প্রতিষ্ঠানের জরিপ বলছে মার্কিন নারীরা বয়স্ক হয়ে ওঠার আগে সন্তান নিতে চান না। কিন্তু মার্কিন চিকিৎসা জার্নালগুলো বলছে সন্তান জন্মদানে সক্ষম শুক্রাণুর সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন ধরনের দূষণ যার অন্যতম একটি সেলফোন-ওয়াইফাই রেডিয়েশন। এধরনের রেডিয়েশন বা বৈদ্যুতিক-চৌম্বকীয় বিকিরণ সন্তান জন্মদানে অক্ষমতা সৃষ্টি ছাড়াও এজন্যে মনে চাঙ্গাভাব পর্যন্ত কমিয়ে দেয়। ২০১৬ সালে মার্কিন তরুণদের জন্মহার সর্বনিম্নে পৌঁছে। এ্যাক্টিভিস্ট পোস্ট
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!