Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সোয়া লাখ বিমানের তথ্যের খেই হারিয়ে ফেলেছে কেন্দ্রীয় বিমান চালনা প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: December 12, 2010 | 11:22 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ বাণিজ্যিক ও ব্যক্তিগত বিমানের মালিকানাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের খেই হারিয়ে ফেলেছে দেশটির কেন্দ্রীয় বিমান চালনা প্রশাসন (এফএএ)। সংস্থাটির আশঙ্কা, সন্ত্রাসী এবং মাদক চোরাকারবারিরা এ সুযোগ নিতে পারে।এফএএ এক প্রতিবেদনে জানায়, নথি হারিয়ে যাওয়া, ঠিকানা পরিবর্তন, আবার বিক্রির তথ্য না জানানো বা অন্য কাগজপত্রের সমস্যার কারণে তিন লাখ ৫৭ হাজার ব্যক্তিগত ও বাণিজ্যিক বিমানের মধ্যে প্রায় এক লাখ ১৯ হাজার নিবন্ধনের কার্যকারিতা হারিয়েছে। অনেক ক্ষেত্রে এফএএ জানতে পারে না, এ সব বিমানের বর্তমান মালিক কারা; কোন বিমানগুলো আকাশে উড়ছে বা কোনগুলো ব্যবহার হচ্ছে না। এ সুযোগে অপরাধীরা কর্তৃপক্ষের অগোচরেই ওই বিমান কিনতে সক্ষম হবে, অন্য বিমানের নিবন্ধন নম্বর ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কম্পিউটার পদ্ধতিতে সন্দেহজনক ফ্লাইটের গতিবিধি পর্যবেক্ষণ ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হবে। ভুয়া নিবন্ধন সংখ্যা ব্যবহার করে মাদক চোরাকারবারিদের বিমান চালনা এবং তথ্যের গরমিলের কারণে ভুল বিমানে তল্লাশির কয়েকটি ঘটনা ইতিমধ্যে ঘটেছে।এফএএ বলছে, সংস্থাটি আগামী বছরে সব বিমানের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু করবে। এতে মালিকদের নতুন করে বিমানের বিবন্ধন করতে হবে। নতুন নিবন্ধন করতে গত মাসে প্রথম দফায় মালিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এফএএর এ সিদ্ধান্তের কারণে বিমান সংস্থা, ব্যাংক এবং ইজারাদার কম্পানিগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এফএএর মুখপাত্র লরা ব্রাউন বলেন, ‘আমরা সম্ভাব্য কিছু ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করেছি। কিন্তু আমি মনে করি, আমরা আবার নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে যথাসম্ভব ঝুঁকি দূর করার চেষ্টা করছি।’ সংস্থাটি বলছে, তারা শুধু নিরাপত্তাগত কারণে এ সব পদক্ষেপ নিচ্ছে না, বরং তাদের হালনাগাদ করা তথ্যের প্রয়োজন। কারণ, হালনাগাদ তথ্যের মাধ্যমে বিমান নিয়ন্ত্রকরা নিরাপত্তা সমস্যা নিয়ে মালিকদের সঙ্গে যোগাযোগ, বিক্রয় কর আদায় এবং বিমানবন্দরের অবতরণের বিল আদায়ের ক্ষেত্রে এ সব তথ্য প্রয়োজন। এ ছাড়া নিখোঁজ হওয়া বিমানের সন্ধান করতে উদ্ধাকর্মীরা হালনাগাদ করা তথ্য কাজে লাগাতে পারবেন।
সূত্র : এপি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV