Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে স্মরণকালের তুষারপাত, তুষারঝড়ে মৃত ২০, নিউইয়র্কসহ ১১ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: January 24, 2016 | 2:07 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে নিউইয়র্কসহ ১৮টি অঙ্গরাজ্যে স্মরণকালের তুষারপাত হয়েছে। শনিবার তুষারপাতে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এতে নিউইয়র্ক ও ওয়াশিংটন অচল হয়ে পড়ে। এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে ১১টি অঙ্গরাজ্যে। প্রচন্ড তুষার ঝড়ে সাড়ে আট কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, তুষার ঝড়ের কারণে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ও বাল্টিমোরে বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সাড়ে চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনে পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং নিউইয়র্কের কর্মকর্তারা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। একটানা ১৮ থেকে ২০ ঘণ্টা তুষারপাতের পর নিউইয়র্ক ও আশপাশের শহর এখন শান্ত। শনিবার মধ্যরাতের পর নিউইয়র্কসহ অধিকাংশ শহরে তুষারপাত মন্থর হয়ে আসে। তুষারপাত বন্ধ হলেও বিপদ এখনো কমেনি।

আরাকানসাস, কেন্টাকি, নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। দুই লাখেরও বেশি লোক বিদ্যুবিহীন রয়েছে এবং জাতীয় রক্ষী দলের দুই হাজার ২শ’ সদস্য তৎপরতা চালাচ্ছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার পর্যন্ত তুষার ঝড় হতে পারে। এতে ওয়াশিংটনে দুই ফুট (প্রায় ৬১ সেন্টিমিটার) উঁচু তুষার জমতে পারে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় ২০ ইঞ্চির বেশি তুষার জমেছে।রাজ্য গভর্নর অ্যান্ড্রিও কুমো নগরীর সকল সড়ক, ৮৪ লাখ লোকের বাস আমেরিকার বাণিজ্যিক ও বিনোদন রাজধানী, লং আইল্যান্ড এবং পশ্চিমাঞ্চল থেকে নিউ জার্সি পর্যন্ত বিভিন্ন সেতু ও টানেল বন্ধ করে দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার। শনিবার দুপুরে বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। স্থানীয় সময় বিকেল চারটা থেকে কমিউটার ও পাতাল রেল বন্ধ করে দেয়া হয়। এছাড়া ব্রডওয়ে থিয়েটার, জাদুঘর ও দোকানপাট বন্ধ হয়ে যায়।ওয়াশিংটনে মেট্রো ও বাস নেটওয়ার্ক রোববার পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে ফিলাডেলফিয়া ও নিউ জার্সিতেও শনিবার বাস সার্ভিস বন্ধ হয়ে যায়।জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস)’র পূর্বাভাসে বলা হয়েছে, প্রচন্ড ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় বন্যার সৃষ্টি হচ্ছে যা পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকার জন্য উদ্বেগের বিষয়। নিউ জার্সি ও কয়েকটি শহরের বিভিন্ন সড়ক বরফ পানিতে সয়লাব হয়ে গেছে।দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে হাজার হাজার গাড়ি যানজটে ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে।

কোদাল দিয়ে নিউইয়র্কের বিভিন্ন সড়ক থেকে বরফ পরিষ্কার করার চেষ্টা চালানো হচ্ছে। এখানে পার্ক করা বিভিন্ন গাড়ি বরফের নিচে ঢাকা পড়েছে। রাতে খুব কাছের জিনিসও দেখা যাচ্ছে না। ব্রুকলিনের বিভিন্ন এলাকা এবং নগরীর লা গুয়ারিদয়া ও জন এফ কেনেডি বিমানবন্দরে ২০ ইঞ্চির বেশি বরফ জমেছে।ওয়াশিংটনেও ২০ ইঞ্চি পুরো বরফ জমেছে। রিগান ন্যাশনাল ও ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর রোববার বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওয়াশিংটন থেকে নিউইয়র্ক পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তুষার ঝড়ের সতর্কতা কার্যকর থাকবে।এনডব্লিউএস কর্মকর্তারা জানান, সাড়ে আট কোটি মার্কিন নাগরিকের ওপর তুষার ঝড়ের প্রভাব পড়তে পারে যা যুক্তরাষ্ট্রের মোট বাসিন্দাদের এক তৃতীয়াংশ। তুষার ঝড়ে ১শ’ কোটি ডলারের বেশি ক্ষতি হতে পারে। জরুরী বিষয়ক কর্মকর্তারা জানান, নর্থ ক্যারোলাইনায় প্রায় ১ লাখ ২০ হাজার লোক বিদ্যুৎবিহীন রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV