Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে হত্যা ভারতে গ্রেপ্তার বাংলাদেশী

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: February 14, 2011 | 11:13 AM

ইউএসএনিউজ ডেস্ক: হত্যার দায়ে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিককে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৮৯ সালে এক মার্কিন কিশোরকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বার্তা সংস্থা এপি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাহফুজ হক (৪৪)। ১৯৮৯ সালের ৯ই আগস্ট স্টিউবেন কাউন্টিতে টডি কেলি (১৯) কে ছুরিকাঘাতে খুন করে ২২ বছর বয়সী মাহফুজ। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল। গত বৃহস্পতিবার তাকে নয়াদিল্লির বিমানবন্দর থেকে আটক করা হয়। নাম পাল্টিয়ে আসিফ-উল-হক নামে ভ্রমণ করছিল সে। মাহফুজ দিল্লির একটি স্কুলে খেলাধুলার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাকে যুক্তরাষ্ট্রে ফেরৎ নেওয়ার ব্যবস্থা করা হবে জানিয়েছেন স্টিউবেন কাউন্টির কর্মকর্তারা। হত্যাকাণ্ডের কারণ হিসেবে জানা যায়, মাহফুজের সাবেক প্রেমিকা ক্রিস্টিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কেলির। ক্রিস্টিনের সঙ্গে সম্পর্কচ্ছেদের সময়ই মাহফুজ তাকে হুমকি দিয়ে বলেছিল, অন্য কারো সঙ্গে তাকে দেখা গেলে তাদের দু’জনকেই খুন করবে সে। ধারণা করা হচ্ছে এ কারণেই হত্যাকাণ্ডের শিকার হন কেলি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV