যুক্তরাষ্ট্রে হত্যা মামলায় ১৩ বছরের কিশোর বিচারের সম্মুখীন
ফ্লোরিডায় হত্যা মামলার আসামী ১৩ বছর বয়সী ক্রিশ্চিয়ান ফার্নান্ডেজকে বিচারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফ্লোরিডার ইতিহাসে এই কিশোরটিই সর্বকনিষ্ঠ হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে বন্দি রয়েছে। গত বছর দুই বছর বয়সী সত্ ভাই ডেভিড গ্যালারাইয়াগোকে পিটিয়ে হত্যা করার অপরাধে ফ্লোরিডা গ্রান্ড জুরি যখন ফার্নান্ডেজকে অভিযুক্ত করে তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। চলতি বছরের শেষ দিকে তার মামলার পরবর্তী শুনানি হবার কথা রয়েছে। বিশ্বব্যাপী এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদকারীদের দাবি তার সঙ্গে প্রাপ্তবয়স্কদের মতো নয় অল্পবয়সীদের উপযোগী আচরণ করা উচিত। কারণ দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে। প্যারলে তার মুক্তি হবে না।
গত বছরের মার্চ মাসে ফার্নান্ডেজকে গ্রেফতার করা হয়। ফার্নান্ডেজ তার ভাই ডেভিডকে ধাক্কা দিয়ে বই রাখার একটি কেসের ওপর ফেলে দিলে তার মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয়। প্রতিবাদকারীরা জানান, আদালতে মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে যে, ফার্নান্ডেজের মা বিয়ানেলা সুসানা ঘরে আসার পর তার ছোট ছেলেকে আহত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিতে কয়েক ঘন্টা দেরি করেন। চিকিত্সকরা জানান, ঘটনার পর পরই শিশুটিকে হাসপাতালে নেয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো। সুসানার বিরুদ্ধে তার ছোট ছেলের আঘাতের ব্যাপারে অবহেলার অভিযোগ আনা হয়েছে। এএফপি /ইত্তেফাক
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency