Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ১১ এপ্রিল করোনায় ১২ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: April 12, 2020 | 11:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, ওয়াশিংটন মেট্র এবং পেনসিলভেনিয়ায় ১১ এপ্রিল শনিবার করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আসাদ ইকবাল (৫৫), শরিয়তপুরের রতন শিকদার (৬৩), চট্টগ্রামের বোয়ালখালির চরখিজিরপুরের আব্দুল মান্নান (৬০), সিলেটের বিয়ানিবাজারের এনাম হোসেন (৪৬), জকিগঞ্জের হায়দ্রাবন্দ গ্রামের আজিজুন্নেসা (৬৪), বাকেরগঞ্জের আবুল হোসেন(৬৪), নিউইয়র্কে সিলেট সদর সমিতির সভাপতি এস্টোরিয়া নিবাসী দেওয়ান শাহেদ চৌধুরীর বড়ভাই দেওয়ান আফজাল চৌধুরী (৭২), ব্রঙ্কস নিবাসী ও সিলেটের ওসমানীনগরের সন্তান খন্দকার মোসাদ্দেক আলী সাদেক (৬৫), ওয়াশিংটন ডিসি এলাকার খ্যাতনামা সমাজকর্মী-চিকিৎসক এম এ মান্নান (৮১), মায়ামীতে বসবাসরত সিরাজগঞ্জের সন্তান মোহাম্মদ হক সুইট(৫০) এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের হ্যাটফিল্ড সিটির অধিবাসী এবং পাবনার সন্তান পূর্ণচন্দ্র সাহা (৮০)। হাসপাতাল এবং পারিবারিক সূত্রে এসব মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিউইয়র্কের ওজনপার্ক প্রবাসী বোরহানউদ্দিন বাবুলের স্ত্রীও ১১ এপ্রিল মারা গেছেন বলে জানা গেছে।

১১ এপ্রিল নিউইয়র্ক সিটি মেয়র অফিস সূত্রে জানা গেছে, ১১ বাংলাদেশিসহ ৩৯২ জনকে সিটির ৫টি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। ‘হোমলেস’ হিসেবে এদেরকে বিভিন্ন স্থান থেকে এ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়েছিল। পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হলে তাদেরকে ম্যানহাটানের ৫২ উইলিয়াম স্ট্রিটে দ্য র‌্যাডিসন হোটেল, কুইন্সের ১৮৩-০২ জ্যামাইকা এভিনিউতে জ্যামাইকা হোটেল (কমফোর্ট ইন), ব্রুকলীনে ২৩৫-২৪ এভিনিউতে হাওয়ার্ড জনসন হোটেল এবং কুইন্সে ৩৮-৪২, ১১ স্টিটে টাউন প্ল্যাস হোটেলে ‘কুয়ারেন্টাইন’এ থাকার নির্দেশ দেয়া হয়েছে। তারা সিটি সরবরাহকৃত খাবার খাচ্ছেন হোটেল কক্ষে অবরুদ্ধ থেকে। বাংলাদেশির মধ্যে ৪ নারী ও একজন কবিও রয়েছেন বলে জানা গেছে। করোনা ভাইরাস এর গতি-প্রকৃতি আলোকে ১১ এপ্রিল অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো জানান, আরো ৬ হাজার হোমলেসের অধিকাংশই করোনায় আক্রান্ত। তাদেরকে সিটি কর্তৃক ভাড়াকৃত হোটেল কক্ষে স্থানান্তর করা হচ্ছে সোমবারের মধ্যে। 

কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলীন, ম্যানহাটান এবং লং আইল্যান্ড এলাকার বিভিন্ন হাসপাতালে ৪ শতাধিক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে শতাধিক প্রবাসীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। এরা আগে থেকেই নানা জটিল রোগে ভোগছিলেন। এরসাথে যুক্ত হয়েছে করোনাভাইরাস।  
নিউইয়র্ক সিটির কুৃইন্সে বাংলাদেশিদের পরিচালনাধীন সর্ববৃহৎ মসজিদ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’র পরিচালনা পর্ষদের সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী ১১ এপ্রিল জানান, মসজিদ সংলগ্ন এলাকায় যারা করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন কিংবা চলমান অবরুদ্ধ অবস্থায় বাসার বাইরে গিয়ে খাদ্য-সামগ্রি ক্রয়ে সক্ষম হচ্ছেন না, এমন অসহায় প্রবাসীদের জন্যে আমরা পরিবার পিছু একশত ডলার করে দিচ্ছি। এ অর্থে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রি ক্রয় করে সংশ্লিষ্টদের বাসার সামনে রাখছি। আর যারা নিজেরাই গ্রোসারীতে যাচ্ছেন, তাদেরকে নগদ একশত ডলার করে দেয়া হচ্ছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের খাদ্য-সামগ্রি ভিকটিমদের বাসার সামনে পৌঁছানোর দায়িত্ব পালন করছেন নিউইয়র্কে দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রাম’র সংগঠক কাজী ফৌজিয়া এবং ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং’র প্রতিষ্ঠাতা-প্রধান মাজেদা উদ্দিন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ