Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ২০২১ সালেই করোনা নিয়ন্ত্রণে আসবে: শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচি

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: December 31, 2020 | 8:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২১ সালের শেষ নাগাদ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে বলে ভবিষ্যতবাণী করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি। বুধবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমের কারণে ২০২১ সালের মধ্যেই জনসংখ্যার বেশিরভাগ অংশের মধ্যেই হার্ড ইমিউনিটি গঠিত হবে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পরই এমন আশার বানী শোনালেন ফাউচি। করোনা পরিস্থিতি নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে ভার্চুয়াল ওই আলোচনায় যোগ দিয়েছিলেন ফাউচি। এতে নিউসম জানান, প্রদেশটির দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসের বি.১.১.৭ স্ট্রেইনটি সনাক্ত হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। তবে ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির কোথাও সফর করার ইতিহাস নেই। ফলে, ধারণা করা হচ্ছে স্থানীয় পর্যায়ে ছড়াতে শুরু করেছে নতুন স্ট্রেইনটি।
এ নিয়ে ফাউচি বলেন, তিনি এতে মোটেও বিস্মিত নন। এরইমধ্যে সমগ্র দেশেই হয়ত নতুন স্ট্রেইন ছড়িয়ে পরেছে। নতুন এই ধরণটি আগের থেকে অনেক দ্রুত ছড়াতে সক্ষম। তবে যারা আগে একবার আক্রান্ত হয়েছেন তারা নতুন করে আর আক্রান্ত হবেন না। রয়টার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV