Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ২৫ কিশোরের মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণার তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: January 10, 2013 | 5:09 PM

যুক্তরাষ্ট্রে প্রতি ২৫ জন কিশোর-কিশোরীর মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে। আর আত্মহত্যা নিয়ে চিন্তা করে প্রতি আটজনের একজন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলেন, জীবনব্যাপী আত্মহত্যার চেষ্টা এবং এ নিয়ে চিন্তা করে এমন প্রাপ্তবয়স্কদের সমান হচ্ছে এই পরিসংখ্যান। তাই বলা যায়, আত্মহত্যার ক্ষেত্রে ১৩ থেকে ১৯ বছর বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গবেষক দলের সদস্য মনোবিদ ম্যাথু নক বলেন, ‘প্রাপ্তবয়স্কদের মতে, আত্মহত্যা নিয়ে প্রথম চিন্তা আসে বয়ঃসন্ধিকালে। তাই এ বয়সটা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।’ সাড়ে ছয় হাজার কিশোর-কিশোরীর সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গবেষণার ফল প্রকাশ করেছে জেএএমএ সাময়িকী। গবেষণায় দেখা যায়, ১২ শতাংশ কিশোর-কিশোরী আত্মহত্যা নিয়ে চিন্তা করে। আত্মহত্যার পরিকল্পনা করে ৪ শতাংশ আর ৪ শতাংশ আত্মহত্যার চেষ্টা চালায়। আত্মহত্যার চেষ্টা কিংবা এ নিয়ে চিন্তা করে এমন প্রায় সব কিশোর-কিশোরই কোনো না কোনোভাবে মানসিক দিক দিয়ে অসুস্থ অথবা মাদকাসক্ত। গবেষণায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি কিশোর-কিশোরীর মধ্যে ইতিমধ্যে আত্মহত্যাজনিত আচরণ দেখা দিয়েছে। তারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। ম্যাথু নক বলেন, এটা একদিকে যেমন উৎসাহব্যঞ্জক, তেমনি হতাশারও। তিনি বলেন, ‘আমরা জানি না তাদের কীভাবে থামাব। আত্মহত্যাজনিত আচরণের প্রমাণভিত্তিক কোনো চিকিৎসা আমাদের হাতে নেই।’ রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV