যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৬ হাজার নতুন কর্মসংস্থান
ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারি মাসে আরও ২ লাখ ৩৬ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। অবশ্য বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ১ লাখ ৬৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এর ফলে বেকারত্বের হারও কমেছে। গত জানুয়ারি মাসে যেখানে বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ, সেখানে গত মাসে বেকারত্বের হার দাঁড়ায় ৭ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ দশমিক ২ শতাংশ কম। ২০০৮ সালের ডিসেম্বরের পর বেকারত্বের হার সবচেয়ে কম ছিল গত মাসে। জানুয়ারিতে ১ লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। সেখানে মার্কিন অর্থনীতিতে ২ লাখ ৩৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি বেশ ইতিবাচক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত মাসে পেশাগত ও ব্যবসা খাতে যোগ হয়েছে ৭৩ হাজার কর্মসংস্থান। নির্মাণ শিল্পে নিয়োগ পেয়েছেন ৪৮ হাজার কর্মচারী। স্বাস্থ্য খাতে সংযোজিত হয়েছে ৩২ হাজার ও খুচরা বিক্রি খাতে ২৪ হাজার নতুন কর্মসংস্থান।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests