যুক্তরাষ্ট্রে ৬০ দিনের জন্য স্থায়ী অভিবাসন বন্ধ রাখা হবে- ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞার বিষয় আরো পরিষ্কার করে বলেছেন, আপাতত ৬০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বন্ধ রাখা হবে। গ্রিন কার্ডের আবেদনকারীসহ যাঁরা এর মধ্যে ভিসা আবেদন করেছেন, আবেদন অনুমোদন হয়েছে, তাঁরাও ৬০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার তিনি বলেছেন, যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন, তার অভিবাসন নিষিদ্ধের নির্বাহী আদেশ শুধু তাদের জন্য কার্যকর হবে। তবে অস্থায়ী ভিত্তিতে যেসব মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন ওয়ার্কার বা কর্মী হিসেবে, এ নির্দেশ তাদের জন্য প্রযোজ্য হবে না। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
এর আগে ট্রাম্প প্রথম গত সোমবার যুক্তরাষ্ট্রে অস্থায়ীভিত্তিতে অভিবাসন স্থগিত করবেন বলে টুইট করেন। তারপর গতকালই প্রথম তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। করোনা ভাইরাস মহামারির মধ্যে তার প্রকাশিত এই নীতিতে দেখা যাচ্ছে পুরোপুরি অভিবাসন বন্ধ বা স্থগিত হচ্ছে না।
যারা গ্রিনকার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভিত্তিতে আবাসিক সুবিধা চাইছেন এর আওতায় পড়বেন শুধু তারা। ট্রাম্প বলেছেন, তার এই নির্বাহী আদেশ এখন লিখিত রূপ দেয়া হচ্ছে। আজ বুধবার তিনি এতে স্বাক্ষর করতে পারেন।
ট্রাম্প আরো বলেছেন নির্ধারিত ৬০ দিন শেষে তিনি এই নির্বাহী আদেশ পর্যালোচনা করে দেখেবেন এবং তখন সিদ্ধান্ত নেবেন যে, এর মেয়াদ বাড়ানো উচিত হবে কিনা। তার মতে, এই নির্দেশের ফলে অর্থনীতিতে প্রভাব পড়বে। এতে মার্কিন কর্মীদের কর্মক্ষেত্র সুরক্ষিত থাকবে। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রে যখন সবকিছু স্বাভাবিকভাবে খুলবে তখন অভিবাসনে বিরতি দিয়ে আমরা যেসব মানুষ কর্মহীন হয়েছেন তাদের কাজ দেয়ার বিষয়টি অগ্রাধিকারে রেখেছি। এ সময়ে বিদেশ থেকে যে নতুন অভিবাসী কর্মীরা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের মাধ্যমে মার্কিনিদের মধ্যে নতুন করে ভাইরাস সংক্রমণ ঘটতে দেয়া অন্যায়। প্রথমেই আমাদেরকে মার্কিন কর্মীদের সুরক্ষিত রাখতে হবে। প্রথম দফা ৬০ দিনের পর ট্রাম্প আবারও এ নির্বাহী আদেশের মেয়াদ বাড়াবেন বলেই অভিবাসী আইনজীবীরা মনে করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes