Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ৭০ লাখ গ্রিনকার্ডধারীকে নাগরিক হতে প্রচারণা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: June 1, 2011 | 12:13 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডধারী ৭০ লাখেরও বেশি অভিবাসীকে নাগরিকত্ব দিতে জোর প্রচারণা চালাচ্ছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন অধিদপ্তর ইউএসসিআইএস। মার্কিন নাগরিক হওয়ার বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে গ্রিনকার্ডধারী ব্যক্তিদের আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ইউএসসিআইএস-এর মুখপাত্র ম্যারিয়ানা গিটোমার বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসী ইতিমধ্যেই স্থায়ী অধিবাসী হিসেবে বসবাস করছেন, তাদের উচিত মার্কিন নাগরিকত্ব অর্জনের বিভিন্ন সুবিধার কথা বিবেচনা করা। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও ইন্টারনেটেও চলবে এ প্রচারণা। যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও টেক্সাসে সবচেয়ে বেশিসংখ্যক স্থায়ী অভিবাসীর বসবাস। টেলিভিশনে স্প্যানিশ, চায়নিজ, ভিয়েতনামী ও ইংরেজি ভাষায় মার্কিন নাগরিকত্ব অর্জনের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হবে। প্রচারণার অংশ হিসেবে স্পেনের এক নারী স্প্যানিশ বার্তায় বলবেন, মেক্সিকোতে আমার জন্ম। আমি মার্কিন নাগরিক হিসেবেও গর্ববোধ করছি। ৩ বছর এ প্রচারণা চলবে ও তাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ২৫ লাখ স্থায়ী অভিবাসী রয়েছেন। যার মধ্যে ৭৯ লাখ অভিবাসী মার্কিন নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করেছেন। তাদের বেশির ভাগই স্পেনের নাগরিক। গিটোমার বলেছেন, নানা কারণে মানুষ নাগরিক হতে চায় না। অনেকেরই নাগরিক সুবিধা সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই। তারা গ্রিনকার্ডধারী হওয়ার পর পরই চাকরি, ভ্রমণ প্রভৃতির সুযোগ-সুবিধা পেয়ে মনে করেন, নাগরিকত্বের আর কোন প্রয়োজন নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ