যুক্তরাষ্ট্রে ৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী ৭ মার্চ থেকে শুরু হবে। ১৯৪৭ সালে কলকাতায় মহাত্মা গান্ধী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান। ১৯৭২ সালের ৮ জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ স্বহস্তে গাড়ীর দরজা খুলে দিয়ে বঙ্গবন্ধুকে বিদায় জানান। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসেন আমেরিকায়। ১৯৭৪ সালে ওয়াশিংটনে বাঙালিদের দেয়া অনুষ্ঠানে যোগ দেন জাতির পিতা। এমন অনেক দুর্লভ আলোকচিত্র এবার দেখতে পাবেন ৭ মার্চ থেকে শুরু হওয়া মাসব্যাপী প্রদর্শনীতে।
নিউ ইয়র্ক শহরের স্বাস্থ্যবিধি মেনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমেরিকার নিউ ইর্কে শহরে মাসব্যপী আলোকচিত্র প্রদর্শনী হতে চলেছে। আমেরিকায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের মাঝে জাতির জনককে তুলে ধরার জন্য মুক্তধারা নিউ ইয়র্ক এই প্রদর্শনীর আয়োজন করেছে। অবিসংবিদিত এই মহান নেতার ১০০ দুর্লভ ছবি এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩০ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সোম থেকে শুক্র: দুপুর ৩টা থেকে রাত ৮টা এবং প্রতি শনি-রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এপয়েন্টমেন্টের মাধ্যমে প্রতি ১০ জন করে গ্রুপ করে গ্যালারীতে দর্শকদের প্রবেশ করানো হবে বলে মুক্তধারা নিউ ইয়র্ক সূত্রে জানা যায়।
এ আয়োজনের স্বপ্নদ্রষ্টা মুক্তধারার প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে বর্হিবিশ্বে এমন ব্যতিক্রম আয়োজন কখনোই হয়নি। আমরা বিভিন্ন সূত্র থেকে অনেক কষ্ট করে জাতির পিতার দুর্লভ সব ছবি সংগ্রহ করেছি। প্রতিটি ছবিতে বাংলা ও ইংরেজীতে ক্যাপশন রয়েছে। এবার প্রবাসীরা সেই ছবিগুলো দেখতে পাবেন। বিশেষ করে আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আমরা বঙ্গবন্ধুকে ভীন্ন আঙ্গিকে তুলে ধরতে পারবো।”
প্রদর্শনী হবে: আইএসপি ভবন (দ্বিতীয় তলা), 37-07 74th Street, Jackson Heights, NY 11372. সমন্বয়ক হলেন: বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াউদ্দীন আহমেদ ও মুক্তধারার প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন: ড. ওবায়দুল্লাহ মামুন। প্রযুক্তি বিষয়ে: মুরাদ আকাশ ও ব্যবস্থাপনায় রয়েছেন শুভ রায়। সহযোগিতায় শেখ সোহেব মিডিয়া পাটনার হলো নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঙালি, আজকাল ও বাংলাদেশ প্রতিদিন। মাসব্যাপী প্রদর্শনীটির সহযোগি হিসেবে রয়েছে: এ আর সি ফাউন্ডেশন অব ইউএস, প্রিন্সিপাল হোসনে আরা ফাউন্ডেশন, জিএফবি, রেইনবো ও সোনালী এক্সচেঞ্জ। মিডিয়া পাটনার হলো নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঙালি, আজকাল ও বাংলাদেশ প্রতিদিন। যোগাযোগ: 347-656-5106, 516-574-2985, 929-231-8457.
উল্লেখ্য, মুক্তধারা নিউ ইয়র্ক ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার আবেদনে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহৃ বা পিকটোরিয়াল পোস্ট মার্ক প্রকাশ করে। ১৭ মার্চ ২০২০ দিনটিকে নিউ ইয়র্ক স্টেট ঘোষণা করে বঙ্গবন্ধু ডে হিসেবে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes