Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলারএকাদশ বার্ষিকী পালন : মাথা তুলছে বিশ্ব বাণিজ্য কেন্দ্র-১

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: September 11, 2012 | 2:15 PM

 

Details

শহীদুল ইসলাম, নিউইয়র্কের গ্রাউন্ড জিরো থেকে : যুক্তরাষ্ট্রের সর্বত্র পালিত হচ্ছে নাইন-ইলেভেন হামলার একাদশ বার্ষিকী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদা সদস্যরা নাটকীয়ভাবে যাত্রীবাহী ৪টি বিমান ছিনতাই করে একযোগে নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে বিশ্ববাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালায়। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য এই সন্ত্রাসী হামলায় ১১ জন বাংলাদেশিসহ ৯৬টি দেশের প্রায় ৩ হাজার লোক প্রাণ হারায়। এ ঘটনার পর পাল্টে যায় গোটা বিশ্বের প্রেক্ষাপট।

বর্ষপূর্তি উপলক্ষে গ্রাাউন্ড জিরোতে অনুষ্ঠিত হয় স্মরণসভা। প্রথম বিমান হামলার সময় অনুয়ায়ী নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে স্থানীয় সময় সকাল ৮টা ৩৯ মিনিটে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে নিহত স্বজনরা একে একে নিহতদের নাম পড়ে শোনান। এছাড়া যুক্তরাষ্ট্রের ৬টি স্থানে           হামলার নির্দিষ্ট সময় সকাল ৮টা ৪৬ মিনিট, সকাল ৯টা ৩ মিনিট, সকাল ৯টা ৩৭ মিনিট, সকাল ৯টা ৫৯ মিনিট, সকাল ১০টা ৩ মিনিট এবং সকাল ১০টা ২৮ মিনিটে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সুর্যাস্তের পর পরই গ্রাউন্ড জিরো এলাকায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবেন স্বজনেরা।

হামলার প্রায় ১১ বছর পর একই স্থানে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্ববাণিজ্য কেন্দ্র-১। ফ্রিডম টাওয়ার নামে এই ভবনের নির্মাণ কাজ শুরু হলেও এটি পরিচিত পাবে বিশ্ববাণিজ্য কেন্দ্র-১ নামেই। ভবনটি নিউইয়র্কের সর্বোচ্চ সুউচ্চ ভবন এম্পায়ার স্টেটকে ছাড়িয়ে যাবে এবং আবার সর্বোচ্চ ভবনের খেতাব পাবে। ১০৪ তলা ভবনটির নির্মাণের চূড়ান্ত পর্যায় শেষ হবে ২০১৫ সালে। আর তখন ভবনটির উচ্চতা হবে ১৭৭৬ ফুট। বর্তমানে ১০২ তলা সুউচ্চ ভবন এম্পায়ার স্টেটের উচ্চতা ১৪৫৪ ফুট। ১৯৩১ সালে নির্মিত হবার পর ১৯৭২ সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ সুইচ্চ ভবন। গত বছর থেকে বিশ্ববাণিজ্য কেন্দ্র এলাকা দর্শনীর বিনিময়ে দর্শনার্থীদের জন্য সীমিত আকারে উন্মুক্ত করে দেয়া হয়েছে। আধুনিক স্থাপত্যশৈলীর বিশ্ববাণিজ্য কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৬ সালের ২৭ এপ্রিল। এটির স্থপতি ড্যানিয়েল লিবেসকিন্ড এবং ডেভিড চাইল্ড।

এদিকে বিশ্ববাণিজ্য কেন্দ্র-৪ এর নির্মাণ কাজ শুরু হয়েছে। অর্থায়ন জটিলতার কারণে ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মিউজিয়ামের কাজ থেমে আছে। তবে গত ৬ বছরেও মিউজিয়ামের কাজ শেষ না হওয়ায় নিহতদের পরিবারের সদস্যরা স্মরণ অনুষ্ঠানে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। তবে নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এবং সিটি মেয়র মাইকেল ব্লুবার্গ অর্থায়ন জটিলতা কাটিয়ে দ্রত কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। এরফলে খুব শিগগির মিউজিয়ামের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ড্রু কুমের মেয়র ব্লুবার্গ, সাবেক মেয়র জুলিয়ানি, নিউজার্সির গভর্নর ক্রিস উপস্থিত ছিলেন।

এদিকে নাইন ইলেভেনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাপ্তাহিক বেতার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সন্ত্রাসী হামলার স্মৃতিকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী বলে উল্লেখ করেছেন। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের সাবেক প্রধান জিম রিচেস বলেন, নাইন-ইলেভেনে আমরা ২ হাজার ৭৫১ জনকে হারিয়েছি। তাদের ভুগতে হয়নি। কিন্তু ওই ঘটনা সামাল দিতে যাওয়ায় অনেকে গত ১১ বছর ধরে ধীরে ধীরে মৃত্যুবরণ করছেন।

নাইন-ইলেভেন হামলার দশম বার্ষিকীতে গত বছর স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV