Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু ১০ জুলাই বুধবার, বাংলাদেশে বৃহস্পতিবার থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: July 8, 2013 | 11:40 PM

সৌদি আরবে রোজা শুরু বুধবারইউএসএ নিউজ অনলাইন : সোমবার যুক্তরাষ্ট্র’র কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। তাই  ৯ জুলাই মঙ্গলবার দিবাগত রাত পবিত্র রমজানের প্রথম রজনী। এই রাতে রমজান ২০১৩ এর প্রথম তারাবীর নামাজ অনুষ্ঠিত হবে। সংম্লিষ্ট সুত্র জানায়, বিশ্বে বসবাসরত মুসলিম সম্প্রদায়  বুধবার থেকে পবিত্র রমজান পালনের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে তাদের নিজ গূনাহ মাফ সহ মুসলিম সম্প্রদায়ের শান্তি ও উন্নতির জন্য দোয়া কামনা করবেন।

আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে সৌদি আরবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সোমবার দেশের কোথায় রমজানের চাঁদ দেখা যায়নি। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। এতে বাংলাদেশে রমজান মাসের শুরু হতে পারে বৃহস্পতিবার থেকে। সাধারণত সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু হয়।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়শিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও ১০ জুলাই রমজান শুরু হবে।

বাংলাদেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু

আজ মঙ্গলবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়া এ কথা জানান। এ হিসেবে আগামী ৫ অগাস্ট লাইলাতুল কদর পালিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV