যুক্তরাষ্ট্র ‘অন্তর্বাস বোমার’ মাধ্যমে বিমান উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র নস্যাৎ
যুক্তরাষ্ট্র ‘অন্তর্বাস বোমার’ মাধ্যমে বিমান উড়িয়ে দেওয়ার যে ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করছে, সেই সম্ভাব্য হামলাকারী আসলে একজন দ্বৈত চর। মার্কিন কর্মকর্তারা দাবি করেন, তিনি সৌদি গোয়েন্দা সংস্থার একজন চর, যিনি ছদ্মবেশে আল-কায়েদার ইয়েমেনি শাখায় ঢুকে পড়েছিলেন। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানা যায়।
কর্মকর্তারা বলেন, দৃশ্যত এটি একটি ব্যতিক্রমী গোয়েন্দা অভ্যুত্থান। গত মাসে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালানোর ষড়যন্ত্র কার্যকর করতে ইয়েমেনে আল-কায়েদা শাখার পক্ষ থেকে যার ওপর দায়িত্ব দেওয়া হয়, তিনি ওই সৌদি চর। তিনি বিস্ফোরণ-বিষয়ক উন্নতমানের যন্ত্রটি বাগানোর পর তা ঘুরপথে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে হস্তান্তর করেন।
পেন্টাগন এর মধ্যে বলেছে, আল-কায়েদার জঙ্গিদের মোকাবিলায় ইয়েমেনকে সহায়তা করতে তারা সামরিক প্রশিক্ষক পাঠাচ্ছে। মার্কিন গোয়েন্দা সূত্র জানায়, গত মাসে তারা জানতে পারে যে ইয়েমেনে আরব উপদ্বীপে আল-কায়েদার জঙ্গিরা যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে হামলার ষড়যন্ত্র করে। একজন জঙ্গির অন্তর্বাসে লুকানো বোমার বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানোর বিষয়টি ভাবা হয়। ২০০৯ সালেও এ ধরনের একটি হামলার ষড়যন্ত্র ব্যর্থ করা হয়। তবে এবারের বোমাটি ছিল আরও উন্নত।
এ ব্যাপারে মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, সম্ভাব্য হামলাকারী আসলে সৌদি গোয়েন্দা সংস্থার নিয়োগ করা চর। তাঁকে ইয়েমেনে পাঠানোর পর তিনি আল-কায়েদার জঙ্গিদের মধ্যে ভিড়ে যান। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই দ্বৈত চর এখন সৌদি আরবে নিরাপদে রয়েছেন।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests