Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আইটি সেক্টরে বাংলাদেশীদের কর্মসংস্থানে পিপল এন টেক

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: March 30, 2011 | 10:57 AM

নিউইয়র্ক: ভার্জিনিয়ার ভিয়েনা সিটিতে পিপল এন টেকের কর্পোরেট অফিসের মিলনায়তনে  ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড জব সেমিনার’ অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ।জব সেমিনারের উদ্বোধন করেন রাষ্ট্রদূত আকরামুল কাদের। বিসিসিডিআই এবং পিপল এন টেকের যৌথ উদ্যোগে এখন থেকে প্রতি মাসের প্রথম রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ জব সেমিনার অনুষ্ঠিত হবে এবং উদ্যমী যুব সমাজকে আইটি সেক্টরের চাহিদানুযায়ী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হবে। প্রয়োজনবোধে আগ্রহীদের বিশেষ প্রশিক্ষণ কোর্স দেয়া হবে।রাষ্ট্রদূত আকরামুল কাদের জব সেমিনার উদ্বোধনকালে বলেন, যুক্তরাষ্ট্রের আইটি সেক্টরে গুরুত্বপূর্ণ অনেক স্থান দখল করে রয়েছেন বাংলাদেশী-আমেরিকানরা। তাদের মেধাগুণে তারা নিজের ভাগ্য পরিবর্তনের সাথে সাথে দেশের ইমেজও মহিমান্বিত করছেন। আমরা আশা করছি আইটি বিশেষজ্ঞরা তাদের সেই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আউটসোর্সিংয়ের ক্ষেত্র প্রসারিত করবেন। পিপল এন টেকের প্রধান নির্বাহী আবুবকর হানিপ বলেন, এ যাবত তিনি ৬০০ বাংলাদেশীকে আইটি সেক্টরে চাকরির ব্যবস্থা করেছেন। চাকরি প্রাপ্তির পথ সুগম করতে তিনি যাবতীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন বলে উল্লেখ করেন। চলমান পরিস্থিতিতে উদ্যমী ও মেধাবী বাংলাদেশী-আমেরিকানদের আইটি সেক্টরে কাজে নিয়োগের বিকল্প নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি বিশাল এ কর্মসেক্টরে অধিকসংখ্যক বাংলাদেশেিক সম্পৃক্ত করতে।বিসিসিডিআইয়ের প্রেসিডেন্ট প্রিয়লাল কর্মকার বলেন, সময়ের তাগিদে আমাদের এ উদ্যোগ নিতে হচ্ছে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহা হানিপ, ভিপি ক্রিস্টফার ডোড, বিসিসিডিআইয়ের সাংস্কৃতিক পরিচালক আফরোজা খানম বিথি, প্রোগ্রাম ডাইরেক্টর সামসুর রহমান তুষার, সাবেক প্রেসিডেন্ট ড. আরিফুর রহমান, একতারার প্রতিষ্ঠাতা এবং বিসিসিডিআইয়ের সাবেক পরিচালক শেখ মাওলা মিলন, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট ড. আব্দুর রাজ্জাক, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট মাজহারুল হক, ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. এম পান্নাহ এবং বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান জসিমউদ্দিন। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা করেন শাওন। ভার্জিনিয়াসহ ওয়াশিংটন মেট্র এলাকার কম্যুনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV