Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মানিক

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: February 14, 2019 | 1:48 PM

রুমী কবিরঃ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান জার্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র ত্যাগ করায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অন্যতম সহসভাপতি বিশিষ্ট শিশু চিকিৎসক মুহাম্মদ আলী মানিক দায়িত্ব প্রাপ্ত হয়েছেন এবং এটি গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

গত মঙ্গলবার ডঃ সিদ্দিকুর রহমান জার্মানের মিউনিখ যাত্রার প্রাক্কালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে তাঁর অবর্তমানে ডাঃ মানিককে এই দায়িত্বভার অর্পণের কথাটি অবহিত করেন। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের জর্জিয়া রাজ্যের জর্জিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিক দীর্ঘদিন ধরে প্রবাসে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে মনোনীত হন। এরপর পর পর দুই মেয়াদে তিনি সংগঠনটির অন্যতম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতির অনুস্পস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনে দক্ষিণ বা দক্ষিণ পূর্বাঞ্চলের কোন নেতাকে নির্বাচন করার ক্ষেত্রে তিনি হলেন দ্বিতীয় এবং জর্জিয়া রাজ্যে এবারই প্রথম। এর আগে একবার ফ্লোরিডা থেকে তৎকালীন সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমানকে তৎকালীন কমিটির পক্ষ থেকে দায়িত্বভার দেয়া হয়েছিল।

ডাঃ মানিক এই দায়িত্বভার গ্রহণের পর পরই সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানকে এই সুযোগ দেয়ার জন্যে ধন্যবাদ জানান এবং দলের ও অন্যান্য সকল অঙ্গ সংগঠনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

ডাঃ মানিক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব লাভ করায় জর্জিয়া আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির কাওসার ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমানসহ জর্জিয়া রাজ্যের অনেকেই তাঁকে উষ্ণ অভিনন্দনসহ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV