Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন : আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: March 8, 2019 | 9:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন এবং সভাটি পরিচলনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভার শুরুতে জাতির জনকের আত্মার শান্তি এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচলনা করেন মওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী। এরপর এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে ৭ মার্চের মুল আলোচনা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, উপদেষ্টা ডা: মাসদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান,
ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, কার্যকরী সদস্য সামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোর্শেদা জামান, সাইকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় ২জন সাংবাদিক সহ ৩৯জন বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি সাদিয়া ফয়জুননেসা তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন বঙ্গবন্ধুর কালজয়ী ৭ই মার্চের ভাষণের প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ, ইউনেস্কো, ১৯৭১ সালের ৭ই মার্চ রমনার রেসকোর্স ময়দানে জাতির পিতার দেওয়া ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করেছে।

বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো’র ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV