যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
আব্দুল হামিদ, নিউইয়র্ক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
বাঙালি জাতির বেদনাদায়ক এই দিনটিকে যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে, জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ সকল শহীদের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুরুতেই সংগঠনের উপদেষ্টা ডা. ফেরদৌস খন্দকারের সহযোগীতায় এ্যালমোস্ট হাসপাতালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভাটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।

বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, মুজাহিদ ইসলাম, জয়নাল আবেদিন, মুনসুর খান, কাজী কয়েস, সামছুল আবেদিন, ডা: মাসিদুল হাসান, দেওয়ান মহিউদ্দীন, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম ও আব্দুল হামিদ। শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময়, আরো আরো বক্তব্য রাখেন আলী হোসেন গজনবী, শাহানারা রহমান, নুরুল আমিন বাবু, ওলি হোসেন, সাইফুল ইসলাম, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত বিশ্বাস, ইমদাদ চৌধুরী, জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন, শাহিন আজমল, আলামিন আকন্দ, জাহিদ হাসান, হুমায়ন চৌধুরী ও নান্টু মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে, কবিতা আবৃত্তি, চিত্র প্রদর্শনী, নতুনদের ভাবনা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবশেন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, রথীন্দ্রনাথ রায়।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম সিদ্দিকী।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি