Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে সংবর্ধনা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: October 6, 2013 | 1:44 PM

তৈয়বুর রহমান টনি, নিউইর্য়কঃ জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান কালে নাগরিক সংবর্ধনা কমিটি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বিশাল গনসংবর্ধনা সফল হওয়ায় গত শুক্রবার ৪ঠা অক্টোবর জ্যাকসন হাইটসের পালকী রেষ্ট্রুরেন্টে দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক ও সাধারণ সম্পাদক সাজ্জাদ্দুর রহমান সাজ্জাদকে আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংবর্ধনা প্রদান করেন।

10062013_002_USALঅনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মুনির।  প্রধান অতিথির আসন অলংকৃত করেন যুক্তরাষ্ট্র সহ সভাপতি আখতার হোসেন।বিশেষ অতিথির আসন অলংকৃত করেন  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সভাপতি ও প্রধানমন্ত্রীর গনসংবর্ধনা কমিটির আহবায়ক ডঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক,  সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর গনসংবর্ধনা কমিটির  সদস্য সচিব সাজ্জাদ্দুর রহমান সাজ্জাদ, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, নাজমুল ইসলাম, লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন এবং উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, মহিলা সম্পাদিকা শিরীন আক্তার দীবা, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শহীদ হাসাস, মোঃ আবুল মনসুর খান, সদস্য জহিরুল ইসলাম, শামসুল আবেদীন, এ কে আলমগীর, মুর্শেদা কাঁকন, মেজবা আহমেদ, শাখওয়াত বিশ্বাস, শাহদাত হোসেন, আব্দুল হামিদ, এম বিপ্লব, আক্কাস আলী, হাজী নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম,  রানা, সাইফুল ইসলাম সিদ্দিকি, মাসুদ, তারেকুল হায়দার চৌধুরী, টিটু রহমান,  সেফু রহমান, নার্গিস আহমেদ বিউটি, সবিতা দাস, জসিম উদ্দিন মিঠু  প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ।

সভায় বক্তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সভাপতি ও প্রধানমন্ত্রীর গনসংবর্ধনা কমিটির আহবায়ক ডঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর গনসংবর্ধনা কমিটির  সদস্য সচিব সাজ্জাদ্দুর রহমান সাজ্জাদকে একটি সফল ও বিশাল আয়োজনের অনুষ্ঠান যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারকে উপহার দেওয়ার জন্য আন্তরিক অভিন্দন জানান।  প্রচুর পরিশ্রম করে এই দুই ব্যক্তিত্ব একটি বিশাল অনুষ্ঠান উপহার দিয়েছেন।  যেটি ৪টি টিভি চ্যানেলে সব জায়গায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।  বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অনেক আনন্দিত হয়েছন এই রকম একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য।

বক্তারা আরোও বলেন প্রবাসীরা সবসময় সকল জাতীয় সংকটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত তারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারী বিএনপি-জামায়াত জোট ও পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও দেশের অর্থনীতি জোরদার করতে প্রবাসীদের ব্যাপক অবদান রয়েছে। আওয়ামী লীগের কর্মীদের জনগণকে একথা অবশ্যই বোঝাতে হবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ তখন প্রশংসিত ও পুরস্কৃত হয় এবং বিএনপি ক্ষমতায় এলে তা ধূসর হয়ে যায়।  কোন ভেদাভেদ না রেখে আওয়ামী লীগ জনগণের কল্যাণের কথা মনে রেখে সবসময় দেশের জন্য কাজ করতে হবে এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়মী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।পরিশেষে সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ্দুর রহমান সাজ্জাদকে ফুল দিয়ে বরনকরেন যুব লীগের  তরিকুল হায়দার চৌধুরী ও টিটু রহমানএবং নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পাতি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV