যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বহিষ্কারাদেশের প্রতিবাদ প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর : কাউকে বহিষ্কার করার কোন এখতিয়ার নেই বিলুপ্ত কমিটির (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বহিষ্কারাদেশের প্রতিবাদ জানিয়েছেন সাবেক দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।
তিনি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত ও ফেসবুকে প্রচারিত আমার বিরুদ্ধে একটি বহিষ্কারাদেশ দেখে যারপর নাই বিস্মিত ও হতবাক হয়েছি।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৯ এর সেপ্টেম্বরে তার হোটেল স্যূটে অনেকের সামনে কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপকে ডেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ড. সিদ্দিকুর রহমানকে জানিয়ে দিতে বলেন। দূ’দিন পর মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনা নীজেই সভাপতিত্ব করেন এবং সিদ্দিকুর রহমান দর্শক সারিতে বসে থাকেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির পক্ষে কাউকে বহিষ্কার বা আবিষ্কার করার কোন এখতিয়ার নাই। এছাড়াও কমিটির কাউকেই দলের গঠনতন্ত্র অনুয়ায়ী অব্যাহতি দিতে হলে কার্য্যকরী কমিটির সভায় অনুমোদন নিয়ে নূন্যতম দূ’সপ্তাহ সময় দিয়ে কারণ দর্শাও নোটিশ দিতে হয়। জবাবে সন্তুষ্ট না হলে যে কোন শাস্তির জন্যে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে তা কার্য্যকরী কমিটির অনুমোদনের ও সিদ্ধান্তের জন্যে অপেক্ষা করতে হবে। কেন্দ্রীয় কমিটির সভায় উক্ত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না হলে তা আপনাআপনি বাতিল হয়ে যায়। এটাই গঠনতন্ত্রের নিয়ম।
আওয়ামী লীগ পরিবার আয়োজিত ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের এক ভার্চুয়াল আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকান্ডের ঘটনা বর্ননা করতে গিয়ে কূখ্যাত খুনী খন্দকার মোশতাক তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনির সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে তার বিশ্বস্থ সহকর্মীদের থেকে একা করে ফেলা হয় বলে বিভিন্ন পত্র-পত্রিকা, বই-পুস্তক, প্রবন্ধ, সেমিনার, নাটক, টকশোতে আলোচনা থেকে জানতে পেরেছি। যাতে খুনিরা সহজেই তাদের মিশন বাস্তবায়ন করতে সক্ষম হয়। সে সময়ে দল ক্ষমতায় থাকলেও আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে রক্ষা করতে পারি নি। এখানে কোনভাবেই যুবনেতা শেখ ফজলুল হক মনি ভাইকে ছোট বা চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করা হয়নি। একইভাবে আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও চক্রান্ত ও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে বিভিন্ন মিডিয়ায় খবরে প্রকাশ।
আলোচনার শুরুতে বিশিষ্ট আলোচকবৃন্দকে এ বিষয়ে আলোকপাত করতে অনুরোধ জানাই এবং কিভাবে আমরা আজ জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারি তা জানতে চাই?
এ বিষয়টিকে উপজীব্য করে আমার বক্তব্যের অপব্যাখ্যা করে আমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র করে ক্রমাগত ভূল ব্যাখ্যা দিয়ে কতিপয় মূর্খ ও আবাল অপপ্রচার চালাতে থাকে। অবশেষে সম্পুর্ণ অবৈধভাবে বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি/সাধারন সম্পাদক
অবৈধভাবে দলীয় প্যাড ব্যাবহার করে আমার বিরুদ্ধে বহি:স্কারাদেশ দিয়ে গর্হীত কাজ ও গুরুতর অপরাধ করেছেন। এজন্যে সিদ্দিক-সামাদ গং এর দৃস্টান্তমুলক শাস্তি দাবী করছি। আর তাদের সাথে যে সকল অতি উৎসাহী মদতদাতা ও ধান্দাবাজ তথাকথিত সাবেক ছাত্রনেতা, যুবনেতা অনর্গল ফেসবুকে অশ্লীল ও কদর্য্য ভাষা ব্যবহার করে আমার বিরুদ্ধে কূৎসা রটনা করেছে তাদের লেখাপড়ার লেভেল ও পারিবারিক পরিচয় নিয়ে করুনা প্রকাশ করছি।
আওয়ামী লীগ পরিবারের সাম্প্রতিক কাজ-কর্মে ওরা ইর্ষান্মিত হয়ে বিলূপ্ত কমিটির কতিপয় নেতাকর্মী ও কতিপয় সূযোগ সন্ধানী চক্রান্ত এবং ষড়যন্ত্র করে মিথ্যাচার ও অপপ্রচার করে আমাকে ফাসানোর হীন প্রচেস্টা করেছে বলে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তৃনমুল কর্মীদের আশা ভরসার স্থল বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কখনও এটা মেনে নেবেন না এ বিশ্বাস আমার আছে এবং তাই এ ধরনের বহিস্কারাদেশ আমি ঘৃনাভরে প্রত্যাখান করছি।
-প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক দফতর সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030