যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের দল ও সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ আওয়ামী পরিবারের!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দল ও সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের লিপ্ত এমন অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতকর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে ড. সিদ্দিকুর রহমানের সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা জ্যাকসন হাইটস্-এর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. প্রদীপ রন্জন কর।
ড. প্রদীপ রন্জন কর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ থেকে ফিরে এসেই ড. সিদ্দিকুর রহমান সংবাদ সম্মেলন ডেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দূর্নীতি, শক্তিশালী বিরোধী দলের অভাব, কিছু আমলা ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তিনি দাবী করেন, কিছু দান-খয়রাত করতে দেশে কোন সৎলোক পাওয়া যায় নাই। মুজিব কোট গাঁয়ে দিয়ে দুর্নীতি করছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন। দেশে শেখ হাসিনাকে জবাবদিহীতা করতে কোন বিরোধীদল নাই বলে দেশ দূর্নীতিতে ছেঁয়ে গেছে বলে আস্ফালন করেন। বিএনপি সহ সকল দলকে নিয়ে শিঘ্রই একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করবেন যাতে দেশে শক্তিশালী একটা বিরোধীদল গঠন করা যায়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক সভাপতি ড. সিদ্দিকের এহেন কর্মকান্ডকে দেশ, দল ও সরকার বিরোধী বলে তার সকল বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কোন সূনির্দ্দিস্ট অভিযোগ থাকলে পার্টির ফোরামে তা তুলে ধরা যেতে পারে। সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে সত্য-মিথ্যা মিশিয়ে হাইব্রিড ও অনুপ্রবেশকারী সূযোগসন্ধানী তথাকথিত আওয়ামী লীগ নেতা ড. সিদ্দিকুর রহমান কি বিএনপিতে যোগদানের পথ তৈরী করছেন? ভাষানী ন্যাপ ও বিএনপির ঘরোনার সাবেক নেতা বলে পরিচিত সিদ্দিকুর রহমান ভোল পাল্টে আওয়ামী লীগে ঢোকেন এবং সভাপতি হয়ে নিজের আখের গুছিয়ে নিয়ে দল থেকে সটকে পরার পায়তারা করছেন বলেই নেতাকর্মীরা মনে করছে। কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট, মেঘনা ব্যাংকের পরিচালক, ম্যাক্স পাওয়ারের পরিচালক হয়ে ঢাকা-কক্সবাজার, ঢাকা-মংলা রেলওয়ের কন্ট্রাক্ট, তদবির বানিজ্য ও প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে লক্ষ লক্ষ ডলার নিয়ে এসে নীজে অঢেল সম্পদের মালিক বনেছেন বলে বাজারে খবর আছে। নিজে ও তার স্ত্রী শাহানারা রহমান বছরের ১০/১১ মাস বাংলাদেশে থেকে ব্যবসা-বানিজ্য করে সম্পদশালী হয়ে দলের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন বলে অধিকাংশ বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। সভায় অবিলম্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এই সূযোগসন্ধানী ও ষড়যন্ত্রকারীকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়ার দাবী জানানো হয়। সেই সাথে ড. সিদ্দিকুর রহমানের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, প্রকৌ: মোহাম্মদ আলী সিদ্দিকী, এম এ করিম জাহাঙ্গীর, শরীফ কামরুল আলম হীরা, মন্জুর চৌধুরী, মাসূদ মোল্লা, রুমানা আক্তার, কায়কোবাদ খান, দুরুদ মিয়া রনেল, খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি