Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুনকে কারণ দর্শাও নোর্টিশ

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: October 19, 2013 | 9:53 PM

যুক্তরাষ্ট্র : দলীয় কর্মকর্তাদের শারীরিক ভাবে লাঞ্চিত করা, প্রাণ নাশের হুমকি ও দলীয় আইন শৃংখলা ও ভাবমূর্তী ক্ষুন্ন করার অভিযোগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুনকে কারণ দর্শাও নোর্টিশ প্রদান করা হয়েছে।

07312013_003_USAL_LOGO

গত ১৮ অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ কর্তৃক স্বাক্ষরিত এই কারন দর্শাও নোটিশ প্রদান করে অভিযুক্তদের দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্যে অনুরোধ করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুনকে প্রদত্ত নোটিশে বলা হয়, বিগত ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখ জ্যাকসন হাইটস-এর প্রিন্ট ফেয়ার এর অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গনসংবর্ধনা প্রদান উপলক্ষে কর্মরত দলের দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকিকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণ নাশের হুমকী প্রদান করেন। নোটিশে আরো বলা হয়, গত ১৩ অক্টোবর ২০১৩ জ্যাকসন হাইটস্ এর পালর্কী পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত “মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রবাসীদের ভাবনা” আন্তর্জাতিক সেমিনারে যোগদান না করে পাশের রুমে নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত অনির্ধারিত ও আকস্মিভাবে ডাকা পাল্টা সভা আয়োজন করে দিয়ে সংগঠনের সফল ও নিবেদিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অসংগঠনিকভাবে বহিঃস্কার দাবী বিএনপি-জামাতের পারপাস সার্ভ করার লক্ষে দেশে ও প্রবাসের মিডিয়ায় প্রচার করে দলের ভাবমূর্তীকে দারুনভাবে ক্ষুন্ন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে মুহুর্তে দেশে বিদেশে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভারে কাজ করা উচিৎ সে মুহুর্তে জননেত্রী শেখ হাসিনার সম্বর্ধনা সভাকে পন্ড করা ও নির্বাচনী প্রচার ও প্রসারকে বাধাগ্রস্থ করতে ভিন্ন প্লাটফার্মে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে বিনা কারণে প্রশ্নবিদ্ধ করার দায়ে এবং হাইকমান্ডের নিদের্শ মোতাবেক আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্যে অনুরোধ করা যাচ্ছে। উক্ত নির্ধারিত সময়ের মধ্যে সস্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ানকে প্রদত্ত নোটিশে বলা হয়, গত ১৩ অক্টোবর ২০১৩ জ্যাকসন হাইটস্ এর পালর্কী পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত “মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রবাসীদের ভাবনা” আন্তর্জাতিক সেমিনারে যোগদান না করে পাশের রুমে নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ আয়োজিত অনির্ধারিত ও আকস্মিভাবে ডাকা পাল্টা সভা আয়োজন করে দিয়ে সংগঠনের সফল ও নিবেদিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অসংগঠনিকভাবে বহিঃস্কার দাবী বিএনপি-জামাতের পারপাস সার্ভ করার লক্ষে দেশে ও প্রবাসের মিডিয়ায় প্রচার করে দলের ভাবমূর্তীকে দারুনভাবে ক্ষুন্ন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে মুহুর্তে দেশে বিদেশে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভারে কাজ করা উচিৎ সে মুহুর্তে জননেত্রী শেখ হাসিনার সম্বর্ধনা সভাকে পন্ড করা ও নির্বাচনী প্রচার ও প্রসারকে বাধাগ্রস্থ করতে ভিন্ন প্লাটফার্মে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে বিনা কারণে প্রশ্নবিদ্ধ করার দায়ে এবং হাইকমান্ডের নিদের্শ মোতাবেক আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্যে অনুরোধ করা যাচ্ছে। উক্ত নির্ধারিত সময়ের মধ্যে সস্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ