Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের মিসবাহ ও ফরিদকে আওয়ামী লীগে অর্ন্তভুক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: September 18, 2016 | 9:18 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে অর্ন্তভুক্ত করা হয়েছে।  যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের মিসবাহ আহমেদ ও ফরিদ আলমকে যথাক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির শূন্য পদে মানবাধিকার সম্পাদক এবং শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক পদে সাংগঠনিক নিয়ম সাপেক্ষে অর্ন্তভূক্ত করা হলো। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।

উল্লেখ্য, ১৭ই সেপ্টেম্বর তারিকুল হায়দার চৌধুরীকে আহ্বায়ক ১৫ জন যুগ্ম আহবায়ক ও ৩০ জন সদস্য সর্বমোট ৪৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নি¤œলিখিত শর্তে যুক্তরাষ্ট্র যুবলীগের এই আহ্বায়ক কমিটি গঠিত হয়। উক্ত কমিটি আগামী ৯০ দিনের মধ্যে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। উভয় পক্ষের পূর্বঘোষিত সকল স্টেট কমিটি স্ব স্ব অবস্থানে থেকে নবগঠিত সম্মেলন প্রস্তুুতি কমিটির সাথে সমন্বয় করে কাজ করবে এবং এই সম্মেলন প্রস্তুুতি কমিটি নতুন কোন স্টেট কমিটি গঠন করতে পারবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV