যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
বাপস,নিউইয়র্ক : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তারা কথা বলেছেন ৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এ দিনেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সামরিক জান্তার শোষণ, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ২৪ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পর বাঙালি জাতির চূড়ান্ত মুক্তির ডাক দিয়েছিলেন। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর সেদিনের ভাষণটিকেই স্বাধীনতার ঘোষণা হিসেবে গণ্য করা হয়। কারণ স্বাধীনতা সংগ্রামের প্রকৃত প্রস্ততি শুরু হয় তখন থেকেই।
গত ৬ মার্চ ব্রুকলিনের সুগন্ধা রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা।সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আইরিন পারভীন, লুৎফুল করিম, রমেশ নাথ, কমান্ডার নুরনবী, নজমুল ইসলাম চৌধুরী, মো: নজরুল ইসলাম, খোন্দকার আক্কাস আলী, আর আমিন, নিজাম উদ্দিন, আবদুল জলিল, এ কে এম আলমগীর, ফয়েজ আহমেদ, মো: সামসুল আলম, মো: আশরাফউদ্দিন, কাজী আজিজুল হক খোকন, সোলায়মান আলী, জসীমউদ্দিন ও লিটন প্রমুখ।
বক্তারা বলেন, ‘৭১-এর এ দিনে পুরো জাতি উন্মুখ হয়ে অপেক্ষা করছিল একটি দৃঢ় সিদ্ধান্তের জন্য। আর এ জন্যই তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) নারী-পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষ সমবেত হয়েছিলেন, যাদের কণ্ঠে ছিল শোষণ-বঞ্চনা থেকে মুক্তির দৃপ্ত স্লোগান। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের