Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান কাউন্সিলর হয়ে জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: October 17, 2016 | 12:46 AM

শিব্বীর আহমেদ : বগুড়া জেলা সদর আওয়ামী লীগ থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এই প্রথমবারের মত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন সভাপতি কাউন্সিলর হলেন।

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচতি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে যোগদানের জন্য আজ ১৬ অক্টোবর রবিবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন। ড. সিদ্দিকুর রহমানের সফরসঙ্গী হিসাবে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান, অন্যতম সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (প্রথম) ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, কার্যকরী পরিষদ সদস্য শাহানারা রহমান প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগেরর কেন্দ্রীয় কাউন্সিল ঘিরে দেশের ন্যায় প্রবাসী দলীয় নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র  ও উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব ওয়াজেদ জয় প্রথমবারের মতো কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয়ায় প্রবাসী দলীয় নেতৃবৃন্দ বেশী উৎসাহী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবার আওয়ামী লীগের কাউন্সিলর হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর তালিকার শীর্ষে স্থান পেয়েছেন এই তিনজন। দলীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলর হলেও এবার প্রথমবারের মতো কাউন্সিলর হলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

সূত্র মতে, যুক্তরাষ্ট্র আওয়ামী ছাড়াও যুক্তরাজ্য, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন দেশের কয়েকশত প্রবাসী নেতৃবৃন্দ এবারের কাউন্সিলে যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাস ও সাধারণ সম্পাদক এম এ গণির নেতৃত্বে প্রবাসী নেতারা আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ