যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মায়ের মৃত্যুতে ওজোন পার্ক আওয়ামী পরিবার’র মিলাদ মাহফিল
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মা সামিনা খাতুনের মৃত্যুতে ওজোন পার্ক আওয়ামী পরিবার আয়োজন করে মিলাদ মাহফিল ও দোয়া I সোমবার সন্ধ্যায় ওজোন পার্কের দাওয়াত মিলনায়তনে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত করেন ইমাম সাইফুল আলম সিদ্দিকী I
ওজোন পার্ক আওয়ামী পরিবারের এই আয়োজনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সেক্রেটারি মুজাহিদুল ইসলাম I মাহফিলে ড. সিদ্দিকুর রহমান, মিসেস সিদ্দিকুর রহমান সহ বিশেষ অতিথি হিসেবে মরহুমার আতর শান্তি কামনা করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধী মাসুদ বিন মোমেন ও নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান I যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন গুলোর প্রতিনিধিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন I এ ছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নিউইয়র্ক স্টেট্ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি বসারত আলী, মাহবুবুর রহমান, শামসুল আবেদীন, ফার্মাসিস্ট আক্তার হোসাইন, আইরিন পারভীন, ড. মাসুদুর রহমানসহ ওজোন পার্কের আওয়ামী পরিবারের সদস্য ও সমর্থকেরা বক্তব্য রাখেন I
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity