Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নজমুল ইসলামের হত্যাকারীর ১৮ বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: March 8, 2019 | 7:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলামকে হত্যাকারীর ১৮ বছরের জেল হয়েছে। কারামুক্তির পর আরও ৫ বছর তাকে কর্তৃপক্ষের কঠোর নিময় মেনে চলতে হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নেস্টও রডরিগুয়েজ (২৫)। হত্যাকাণ্ডের অপর আসামি কার্লোস জিনোকে এখনও জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়েছে।

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি রিচার্ড এ ব্রাউনের অফিস থেকে বৃহস্পতিবার জানায়, ২০১৪ সালের ৯ জুলাই ভোর রাত সাড়ে ৪টায় ৫৫ বছর বয়সী নজমুল ইসলামকে হত্যা করা হয় ওজনপার্কে ৭৬ স্ট্রিট এবং আটলান্টিক এভিনিউতে। তাকে বেধড়ক পিটিয়ে ভূপাতিত করার পর পকেটে যা ছিল সবকিছু নেয়া হয়।এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিল দণ্ডপ্রাপ্ত নেস্টও রডরিগুয়েজ। সে উডহ্যাভেন সেকশনে ৯০ স্ট্রিটের বাসিন্দা। গত জানুয়ারিতে নেস্টও রডরিগুয়েজ দোষ স্বীকার করেছিল কুইন্স সুপ্রিম কোর্টে বিচারপতি ব্যারি সুয়ার্টেজ’র এজলাশে। একই এজলাশে ফেব্রুয়ারির প্রথমার্ধে তাকে এ দণ্ড প্রদান করা হয়েছে। অপর অভিযুক্তকে ২২ মার্চ আদালতে হাজির করার পর বিচার শুরু হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, সিলেটের সন্তান নজমুল ট্যাক্সি ড্রাইভিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV