Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা : ব্যাপকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, স্টেট কমিটি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সহ নানা সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: April 30, 2019 | 3:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির এক সভায় ব্যাপকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, স্টেট কমিটি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকী পার্টি সেন্টারে গত ২৮ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানান হয়, পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সভা শুরু হয়। মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
কার্য্যকরী কমিটির সভার আলোচ্যসূচীর উপর বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে নি¤œলিখিত সিদ্ধান্তবলী গৃহীত হয় :
সিদ্ধান্ত-১ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ব্যাপকভাবে উদযাপনের নিমিত্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সমন্বয়ে আলাদা ভাবে আরেকটি সভা করে বড় আকারের একটি উদযাপন কমিটি গঠন করা হবে।
সিদ্ধান্ত-২ : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমনের সময় একটি সর্বজনীন গণসংবর্ধনা প্রদানের জন্যে রমজানের পর অনুষ্ঠিতব্য কার্য্যকরী কমিটির সভায় আলোচনা সাপেক্ষে একটি সংবর্ধনা কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
সিদ্ধান্ত-৩ : যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্যে আগামী ৩০ জুলাইর মধ্যে সম্মেলন প্রস্তুতি ও কেন্দ্রের সাথে যোগাযোগ সাপেক্ষে দিন-তারিখ ঠিক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত-৪ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন ও নতুন লোক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শেষে পবিত্র রমজানের পরবর্তী সপ্তাহে সুবিধাজনক সময়ে আহুত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে বলে সভার সভাপতি এই সভার মুলতবি ঘোষনা করেন।
দুপুর থেকে শুরু হওয়া মিটিং বিকেল ৫ টা পর্যন্ত চলে। সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, সামছুদ্দিন আজাদ, লূৎফুল করিম, ডা. মোঃ আলী মানিক ও মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ ও আইরীন পারভীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, কৃষি ও সমবায় সম্পাদক আশরাফুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), মহিলা সম্পাদক শিরিন আক্তার দীবা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, শিল্প ও বানিজ্য সম্পাদক ফরিদ আলম, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, স্বাস্থ্য ও জন্যসংখ্যা সম্পাদক ডা. আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুল রহিম বাদশাহ ও চন্দন দত্ত, জনসংযোগ সম্পাদক কাজী কায়েস আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ আবুল মনসুর খাঁন, কার্য্যকরী সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, সরাফ সরকার, মুজিবুল মাওলা, আজিজুর রহমান সাবু, হাজী নিজাম উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, কায়কোবাদ খাঁন, খোরশেদ খন্দকার, আব্দুল হামিদ, আলাউদ্দিন জাহাঙ্গির, শরীফ কামরুল আলম হীরা, নূরুল আবসার সেন্টু, সামসুল আবেদীন, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিন্স, আতাউল গণি আসাদ, ইলিয়ার রহমান, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, হোসেন সোহেল রানা, কামাল উদ্দিন, সুজন আহমেদ সাজু, গাজী মোঃ আলী লিটু, আসাফ মাসুক, হাজী আব্দুস শহিদ দুদু, এম আনোয়ার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV