যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বরে : নিউইয়র্কের মহানগর আওয়ামীলীগের সমাবেশে ড. আবদুস সোবহান গোলাপ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2036610943129129/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নিউইয়র্কে ব্রুকলীনের রাঁধুনী রেষ্টুরেন্টে স্থানীয় সময় ২০ মে সোমবার সন্ধ্যায় ‘শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার ও ইফতার মাহফিলের আয়োজন করে।

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী এমদাদ ও ব্রুকলীন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের যৌথ পরিচালনায় এবং মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ সভাপতি শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মুজিবুল মাওলা,
যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সৈয়দ নজরুল ইলাম, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সভাপতি লেইছ চৌধুরী চেয়ারম্যান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি একেএম আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন ইবনে দিলওয়ার, সাইকুল ইসলাম ও সৈয়দ ইলিয়াস খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল হাসান, আওয়ামীলীগ নেতা এন আমিন, মোহাম্মদ হানিফ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তরিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ, ব্রুকলীন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শাহ সেলিম, নান্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা আবু নাসের।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থায় বিস্ময়কর উন্নতি বাংলাদেশকে আজ নি¤œ মধ্যম আয়ের দেশে রূপান্তরীত করেছে। যা আগামী ২০২১ এ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ এ উন্নত দেশে পরিণত করবে। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার স্বার্থে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজীবন দল ও দেশের নেতৃত্বে থাকতে হবে।
সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকালীন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন হবে বলে আশা করছি। কেননা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে অক্টোবরে। এর আগেই সকল জেলা কমিটির সমম্মেলন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ও তত্ত্ববধানে ছিলেন মহানগর আওয়ামীলীগ ও ব্রুকলীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests