Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে মারপিটের ঘটনায় নিউইয়র্ক মহানগর সেক্রেটারি এমদাদের গ্রেফতারের পর আদালতে জামিনলাভ

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: September 23, 2019 | 3:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং তার ভাই আবু সাঈদ চৌধুরী (কুটি চৌধুরী)কে ২২ সেপ্টেম্বর রোববার ভোর রাত আড়াইটায় নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করে। এনওয়াইপিডির মুখপাত্র সোফিয়া ম্যাসন এ সংবাদদাতাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে নিকটস্থ কোর্টে নেয়া হলে পরবর্তীতে আদালতে হাজিরার শর্তে জামিনলাভ করেছেন ইমদাদ চৌধুরী।

গত ১৫ সেপ্টেম্বর রোববার রাতে প্রায় একই এলাকায় একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হোসেন (৪৪)কে বেধড়ক প্রহারের মামলায় গ্রেফতারের জন্যে আরো ৩ জনকে খুঁজছে নিউইয়র্কের পুলিশ। ওয়ালি হোসেন মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন বলে এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসকরা জানান। উল্লেখ্য, প্রহারে আহত হবার পর ওয়ালিকে পুলিশ নিয়ে যায় ঐ হাসপাতালে। দুদিন চিকিৎসার পর তাকে রিলিজ দেয়া হলেও সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেয়া হয়েছে।

ওয়ালি হোসেন এ সংবাদদাতাকে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবি উঠার পরই একশ্রেণীর লোক পদ-পদবির টোপ দিয়ে নগদ অর্থ আদায় করছেন এবং এ ব্যাপারে আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। সেটিই আমার অপরাধ। এমদাদ চৌধুরীসহ কয়েকজন আমাকে আচমকা হামলা করেছিলেন একটি শোক সভা শেষে তবারক গ্রহণের সময়। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ নেতারা শেখ হাসিনার সফরসূচি নিয়ে কথা বলছিলেন।

এদিকে, এমদাদ চৌধুরী গ্রেফতারের সংবাদে অনেকে স্বস্তি, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কারণ, এমন সময়ে এমদাদ গ্রেফতার হলো যেটি দলীয় সভাপতি শেখ হাসিনার নিউইয়র্কে অবতরণের ঠিক ১৪ ঘন্টা আগে। উল্লেখ্য, গতবছরও দলীয় কোন্দলের কারণে সৃষ্ট সংঘাতে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছিল শেখ হাসিনা অবতরণের ৭২ ঘন্টা আগে। পরবর্তীতে তারা বেকসুর খালাস পেয়েছেন কৃুইন্স কোর্ট থেকে। জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এমদাদ চৌধুরী বছরের অধিকাংশ সময়ই ঢাকায় অবস্থান করেন। গণভবন এবং সচিবালয়ের আশপাশে তাকে দেখা যায়। এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অনেক সময় বিরক্তি প্রকাশ করেছেন। এমনকি নিউইয়র্কেও রয়েছে নানা প্রশ্ন।

আরো জানা গেছে, ভোর রাত আড়াইটায় এমদাদ চৌধুরীসহ আওয়ামী লীগের অনেকেই জ্যাকসন হাইটসের রাস্তায় ছিলেন। শেখ হাসিনার আগমণ ঘিরে নানা কর্মকান্ড, বিশেষ করে নিজ নিজ গ্রুপের শো-ডাউন নিয়ে তারা শলাপরামর্শ করছিলেন। এ ব্যাপারে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, এমদাদ চৌধুরীর বিরুদ্ধে প্রচলিত রীতি অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে নেত্রীর সফর শেষে। আমরা এখন সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর নিয়ে ব্যস্ত। তবে এমদাদ যে কান্ড করেছেন তা কোনভাবেই বরদাশত করার মত নয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV