যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী বহিষ্কার (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে। দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শহীদ শেখ ফজলুল হক মনি একজন সফল রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সাহিত্যিক, লেখক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর প্রধান, দৈনিক বাংলার বানী ও সাপ্তাহিক সিনেমা প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ৬০-৬৩ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, তদানিন্ত্রন সময়ে স্বৈরাচার পাকিস্তান সরকারের শরীফ শিক্ষা কমিশন বাতিল করতে গিয়ে কারাবরণ এবং তাঁর এম এ পাশ করা ডিগ্রীও বাতিল করা হয়। পাকিস্তান স্বৈরাচার সরকার বিরোধী প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুর সঙ্গে অনেক বার কারাবরণ করেছেন। শহীদ শেখ মনির বর্নাঢ্য রাজনৈতিক জীবন সংক্ষেপে সল্প সময়ে বর্ননা করা কারো পক্ষে সম্ভব নয়। এখানে উল্লেখ্য যে ৭৫ এর ১৫ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পূর্বেই শহীদ শেখ মনিকে স্বস্ত্রীক হত্যা করা হয়েছিলো। এর অন্যতম কারন, খুনীরা ভালো করেই জানত, বঙ্গবন্ধুর বিশ্বস্ত ভ্যান গার্ড শেখ ফজলুল হক মনি বেঁচে থাকলে বাংলার মাটিতে খুনীদের স্থান হতো না।
প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী সম্প্রতি একটি জুম মিটিংয়ে এ বণ্যার্ঢ রাজনীতিবিদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের মরহুম সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ফুফাতো ভাই, ঢাকা দক্ষিণ এর মেয়র শেখ ফজলে নুর তাপস এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পিতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মনিকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ, মিথ্যা, বানোয়াট, মনগড়া, বিভ্রান্তমুলক, আদর্শচূত ও একটি বিশেষ মহলের উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা মোতাবেক মোহাম্মদ আলী সিদ্দিকীকে স্বপদ বা দায়িত্ব (দপ্তর সম্পাদক এর পদ) থেকে কেন্দ্রের নির্দেশ মোতাবেক বহিস্কার করা হল।
এ বহিস্কারাদেশ ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে বলবৎ বলে পরিগণিত হবে। এই বহিস্কার সম্পর্কিত চিঠি ও তথ্য কেন্দ্রীয় আওয়ামী লীগ এর সম্মানিত সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হবে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030