যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান টনি আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এবং মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ ইন্ক’র সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান টনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। ২৫ অক্টোবর ঢাকায় তার নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ খবর জানিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা অনন্যার স্বত্বাধিকারী ও তৈয়বুর রহমান টনির বন্ধু মনিরুল হক।

তৈয়বুর রহমান টনির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদ। তারা এক

বিবৃতিতে তৈয়বুর রহমান টনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে অপর এক বিবৃতিতে মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ ইন্ক’র সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ ইন্ক। সংগঠনটি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030