যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে কতিপয় বিদ্রোহী সংবাদ সম্মেলনে মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রদান করে সরকার ও দলের ভাবমুর্তি বিনষ্ট করেছেন
নিউইয়র্ক : গত মঙ্গলবার নিউইয়র্ক এর স্থানীয় রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে কতিপয় বিদ্রোহী ব্যক্তি তথাকথিত সংবাদ সম্মেলনে মিথ্যা ও উদ্ভট বক্তব্য পেশ করেছেন। সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অর্থ বাংলাদেশ থেকে নিয়ে আসার কথা উল্লেখ করেন যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। সংবর্ধনার যাবতীয় ব্যয়ভার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নিবেদিত নেতা, কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীরা বহন করে। এধরনের মিথ্যা তথ্য সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করে, যা প্রকারান্তে বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধীদের উৎসাহিত করবে। তাই তাদেরকে অবিলম্বে মিথ্যা ও কাল্পনিক তথ্য বিবৃতির মাধ্যমে প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল