যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকের শারদীয় শুভেচ্ছা : সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুন্ন রাখার আহ্বান
নিউইয়র্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ শুরু এক বাণীতে শুভেচ্ছা জানিয়ে শারদীয় উৎসবের সফলতা কামনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি তার বাণীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সকলকে অবদান রাখার আহবান জানিয়েছেন।
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ঐক্য, পরমতসহিষ্ণুতা আর ধর্ম-নিরপেক্ষতার চর্চা এ দেশের মানুষের অনন্য বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।
তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য, নানা অনুষ্ঠানাচারের মধ্য দিয়ে সাড়ম্বরে প্রবাসে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বাণীতে তিনি বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দুর্গাপূজা কিংবা অন্যান্য পূজা-পার্বণ বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসারিত- এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ধর্মের গন্ডিতে কখনো আবদ্ধ থাকেনি উৎসব। ধর্ম সম্প্রদায়ের কিন্তু উৎসব সর্বজনীন হাজার বছর ধরে।
ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘বিশ্ব মানবতার জয় হোক- এটা কামনা করি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো সুসংহত করুক। শারদীয় দুর্গোৎসব সবার জন্য কল্যাণ বয়ে আনুক- এটাই আমি প্রত্যাশা করি’। বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ