যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসান ও আ’লীগ নেত্রী জাহানারা হাসানকে জেএফকে-তে বিদায় জ্ঞাপন
হাকিকুল ইসলাম খোকনঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেত্রী জাহানারা হাসান গত ২১ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯টায় নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কুয়েত এয়ার লাইনের একটি বিমানে করে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
এসময় তাদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহকারী দপ্তর সম্পাদক মোঃ আলী সিদ্দিকী, সদস্য ও শ্রমিক লীগের আন্তর্জাতিক সমন্বয়কারী আব্দুর রহীম বাদশা, ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক পারভেজ, নেতা মামুন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম এবং নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজি আজিজুল হক খোকন প্রমুখ। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসান ও নেত্রী জাহানারা হাসান বার্তা সংস্থা বাপ্স নিউজকে বলেন,তারা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ

হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ কেন্দ্রিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করবেন এবং সংগঠনের কার্যক্রম নিয়েও আলোচনা করবেন। নেতৃবৃন্দ বৃহত্তর রাজশাহী বিভাগে শিক্ষার উন্নয়নে কিছু কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation