যুক্তরাষ্ট্র আ’লীগের সাংবাদিক সম্মেলনে সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগ
হাকিকুল ইসলাম খোকনঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ৬ জানুয়ারী সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের গ্রান্ড সুইটসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারে দুই বছর পূর্তি উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, মহিলা সম্পাদিকা আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য ও জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক সমন্বয়কারী আবদুর রহীম বাদশা, লুৎফুল করিম, রমেশ চন্দ্র নাথ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম.আর. আমিন, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, শেখ হাসিনা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি টি.মোল্লা, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, লস্কর মইজুর রহমান জুয়েল, জসিম উদ্দিন মিঠু, জুয়েল আহমেদ, মঞ্জুর চৌধুরী নান্নু, লিটন, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খালিকদ হাসান বাংলাদেশে যাবার প্রাক্কালে নিউইয়র্ক প্রবাসী সহ-সভাপতি হাজী শফিকুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন নভেম্বর মাসে।১৮ ডিসেম্বর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাংলাদেশে চলে গেলে সংগঠনের একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উল করিম গঠনতান্ত্রিকভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী সংগঠন বিরোধী কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন ও বিবৃতিতে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দাবী করতে থাকে। এতে করে সংগঠনের ভাবমুর্তি বিনষ্ট হচ্ছে বলে জানান সংগঠনের নেতা কর্মীরা।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes