Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র একুশ শতকেও সবার আগে চাঁদে নভোচারী পাঠাতে চায়

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: March 29, 2019 | 5:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র বিশ শতকে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে পৌঁছাতে পেরেছিল। একইভাবে একুশ শতকেও সবার আগে চাঁদে নভোচারী পাঠানোর চ্যালেঞ্জ জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, একুশ শতকে চাঁদে মহাকাশচারী পাঠানোর ক্ষেত্রেও আমরাই হবো প্রথম জাতি। আগামী পাঁচ বছরের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবারো চাঁদে নভোচারী পাঠাবে।

এ বছরের জানুয়ারি মাসের শুরুর দিকে চাঁদের উল্টো পিঠ দক্ষিণ গোলার্ধের এইটকেন বেসিনে মনুষ্যবিহীন রোবটযান অবতরণ করায় চীন। ঐ ঘটনার তিন মাসের মধ্যে চাঁদের দক্ষিণ গোলার্ধে সবার আগে নভোচারী পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। চীনের চালানো রোবোটিক মিশনের প্রসঙ্গ টেনে মাইক পেন্স বলেন, আমরা এখন আবার একটা মহাকাশ-কেন্দ্রিক প্রতিযোগিতার মধ্যে রয়েছি, যেমনটি ছিলাম ১৯৬০-এর দশকে।

অ্যালাবামার হান্টসভিলের ন্যাশনাল স্পেস কাউন্সিলের সম্মেলনে দেওয়া এক ঘোষণায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন বলেন, আগামী ৫ বছরের মধ্যে চাঁদে আবারো মার্কিন নভোচারী পাঠানোর বিষয়টি বর্তমান প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের নীতির মধ্যেই রয়েছে।

১৯৬৯ সালে চাঁদের বুকে অবতরণ করা প্রথম মানব নীল আর্মস্ট্রং বলেছিলেন, এটা মানুষের জন্য ক্ষুদ্র পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য বিশাল এক যাত্রা। নীল আর্মস্ট্রংয়ের সেই কথার পুনরাবৃত্তি করে পেন্স বলেন, পরবর্তী বিশাল পদক্ষেপের এখন এটাই সময়।
চাঁদে পুনরায় মানুষ পাঠানোর ব্যাপারে আগে থেকেই পরিকল্পনা ছিল নাসার। পেন্সের ঘোষণা এই সময়সীমাকে আরো বেগবান করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘোষণার পর ইউএস স্পেস এজেন্সির পরিচালক জিম ব্রাইডেনস্টাইন টুইট করে বলেছেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। এখন কাজ শুরুর পালা। আগে থেকেই নাসার পরিকল্পনা ছিল ২০২৪ সালের মধ্যে চাঁদের কক্ষপথের কাছে যাওয়ার জন্য বানানো হবে গেটওয়ে নামে একটি স্পেস স্টেশন। এরপর ২০২৪ সাল নাগাদ চাঁদে নভোচারী পাঠানো হবে। -বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV