যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে শনিবার থেকে রমজান শুরু, বাংলাদেশে রোববার থেকে
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ও সৌদি আরবে শনিবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। বাংলাদেশে পবিত্র রমজান শুরু হবে রোববার থেকে।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র রমজান শুরু হয়েছে। আর বাংলাদেশে স্থানীয় সময় শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় চলতি বছরের রমজান আগামী কাল রোববার থেকে শুরু হবে।
সিয়াম সাধনার মাস মাহে রমজান। কালের পরিক্রমায় মুসলিম উম্মাহ্’র কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে প্রতি বছরই শুভাগমন করে পবিত্র মাহে রমজান। পাপমোচন আর সৎকাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে আসে মাহে রমজান। এক অনাবিল শান্তি ও চিরস্থায়ী মুক্তির পয়গাম নিয়ে আসে পবিত্র রমজান। মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে পরমজান মাসের আবহ।
জানা গেছে, মাসব্যাপী পবিত্র রমজানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে মসজিদে মসজিদে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ১ এপ্রিল শুক্রবার থেকে শুরু হয়েছে তারাবি। অনেক মসজিদে আয়োজন করা হয়েছে খতমে তারাবি।
রেস্টুরেন্ট ও গ্রোসারিতে হরেক রকম মজাদার আইটেম দিয়ে সাজানো হয়েছে ইফতারীর পসরা। পবিত্র রমজান মাসে বিভিন্ন মসজিদে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। কোন কোন মসজিদে মহিলাদের জন্যও পাঁচ ওয়াক্ত নামাজ ও ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
রমজানকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে সঙশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature