Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাংলাদেশ ককাস সদস্যদের সাথে বৈঠক হিলারী কর্তৃক খালেদা জিয়াকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: May 27, 2011 | 9:26 AM

 নিউজ ওয়ার্ল্ড,ওয়াশিংটন থেকে: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সহসাই ওয়াশিংটন সফরের আমন্ত্রন জানিয়েছেন। হিলারী ক্লিনটনের ভাই টনি রডহ্যাম গতকাল সন্ধ্যায়  বেগম খালেদা জিয়ার সম্মানে আয়োজিত এক ডিনারে উপস্থিত হয়ে হিলারীর পক্ষে বেগম খালেদা জিয়াকে ওয়াশিংটন সফরের এই অনুরোধ জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততায় বাইরে থাকার কারনে তার সাথে হিলারীর সাক্ষাত সম্ভব হয়নি। তবে তিনি আশা করেন বিরোধী দলের নেতা হিসেবে বেগম খালেদা জিয়া সহসাই ওয়াশিংটন সফর করবেন। বিএনপি চেয়ার পার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এই তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ম্যারিল্যান্ডে ডঃ উসমান ফারুকের বাসবভনে আয়োজন করা হয় এই ডিনারের। এতে বেগম খালেদা জিয়ার সফর সঙ্গীরা ছাড়াও কংগ্রেসম্যান হ্যানসেন ক্লার্ক সহ বেশ কয়েকজন কংগ্রেস সদস্য ও স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ইউরোপ সফরে যাওয়ার প্রাক্কালে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত না হওয়ায় দুঃখ প্রকাশ করে হিলারী ক্লিনটন একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বেগম খালেদা জিয়ার কাছে। এদিকে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোশেফ ক্রাউলী বলেছেন, গ্রামীন ব্যাংক নিয়ে ডঃ মোহাম্মদ ইউনুসের সাথে সরকার যে আচরন করেছে তা লজ্জাস্কর। তিনি বলেন, আমরা আশা করবো ডঃ ইউনুসকে তার পদে পুনর্বহাল করে সরকার তার প্রতি যথাযত সম্মান প্রদর্শন করবে। কংগ্রেসম্যান ক্রাউলী বলেন, এটা সত্যিই দুঃখ ও লজ্জার বিষয় যে, নোবেল বিজয়ী একজন অরাজনৈতিক ব্যক্তির সাথে সরকার যে আচরণ করেছে তা কোনভাবেই কাম্য নয়। আমরা আশা করবো এ বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সাথে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কয়েকজন সদস্যের সাথে মতবিনিময় শেষে নিউজ ওয়ার্ল্ডের সাথে আলাপকালে জোশেফ ক্রাউলী এই মন্তব্য করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ন পরিবেশে আমাদের বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশে সুশাসন, গনতন্ত্র, বিরোধীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সুহৃদ ও বন্ধু হিসেবে আমরা দেশ ও মানুষের স্বার্থে কথা বলবো। এটা বিএনপি না আওয়ামী লীগ বললো সেটা মুখ্য নয়। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে সুশাসন, গনতন্ত্র, সহনশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে গুরুত্ব দিয়েছেন। যেকোন দেশে গনতন্ত্রকে কার্যকর ও স্থিতিশীল রাখতে এই বিষয়গুলো গুরুত্বপূর্ন বলে আমরা মনে করি। জোশেফ ক্রাউলি বলেন,আমরা আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে নই। বাংলাদেশ ও এর জনগনের কল্যানে কথা বলতেই হবে আমাদের। জোশেফ ক্রাউলী বলেন, বাংলদেশে মানবাধিকার ও বিরোধীদলের প্রতি সরকারের আচরনে বিভিন্ন মহল উদ্বিগ্ন। সুস্থ্য রাজনীতি ও গনতন্ত্রের স্বার্থে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়ার দাবী প্রসঙ্গে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের জানা রয়েছে। তবে এটা বাংলাদেশের রাজনৈতিক দল সমূহকে সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাষ্ট্র সরকার বা আমাদের এবিষয়ে বলার তেমন কিছু নেই। এ সম্পর্কে বিরোধী নেতার প্রেস সেক্রেটারী মারুফ কামাল খান সুহেল বলেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন। তাদের অনুসন্ধানের জবাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বশেষ ও সার্বিক পরিস্থিতি অবহিত করেছেন তাদের। ককাসের সভায় কংগ্রেসম্যান জোশেফ ক্রাউলী ছাড়াও বাংলাদেশী বংশোদ্ভুত নব নির্বাচিত কংগ্রেস সদস্য হ্যানসেন ক্লাক, শিলা জ্যাকসন লী সহ যুক্তরাষ্ট্র কংগ্রেসের ৫ সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বেগম খালেদা জিয়ার সাথে তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন, শমসের মবিন চৌধুরী, ডঃ ওসমান ফারুক, শওকত মাহমুদ, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, রেহানা আক্তার রানু, নুর উদ্দীন প্রমুখ। এদিকে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সিকিউরিটি উপদেষ্ঠা, স্টেট ডিপার্টমেন্টের দক্ষিন এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকের কথা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সড়কপথে নিউইয়র্ক যাবেন। সেখান থেকে শুক্রবার রাতে দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV