Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ বরফে জমা চার মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: January 22, 2022 | 11:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে তুষারে ঢাকা একটি মাঠ থেকে খুব ছোট এক বাচ্চাসহ চারজনের মৃতদেহ উদ্ধার করেছে কানাডার পুলিশ। অতি শীতল আবহাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে তখন তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি (শূন্যেরও ৩৫ ডিগ্রি নিচে)। বুধবার ম্যানিটোবা প্রদেশের এমারসনে লাশগুলো পাওয়া যায়।
এগুলো ছিল একজন পুরুষ, একজন নারী, একজন বালক ও খুব ছোট এক শিশুর মৃতদেহ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। দৃশ্যত তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। এই পথ দিয়ে অনেক বাঙালিও যায়।
ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এর সহকারি কমিশনার জেন ম্যাকলাচি বৃহস্পতিবার সাংবাদিকদের খবরটি জানান। তিনি একে চরম দুঃখজনক একটি বিষয় বলে অভিহিত করেন।
পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল দল কানাডীয় পুলিশকে সতর্ক করে দিয়ে জানায়, তারা ওই এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা একদল লোককে গ্রেপ্তার করেছে। ওই স্থানটি অবৈধ সীমান্ত পারাপারের জন্য পরিচিত। আটক লোকদের একজনের কাছে ছোট বাচ্চার জিনিসপত্র থাকলেও তার সঙ্গে কোনো বাচ্চা ছিল না।
তখন ওই এলাকায় সীমান্তের দুপাশেই তল্লাশি চালানো হয়। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র ২৫ থেকে ৩৫ ফুট দূরত্বের মধ্যে মৃতদেহগুলো পাওয়া যায়। এরপর বরফের মধ্যে চলার উপযোগী যান ব্যবহার করে গভীর তুষারের মধ্যে রাত পর্যন্ত অনুসন্ধান চলে। সূত্র: বিবিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ